ইরানের হুমকি আমি একদমই পরোয়া করি না : ট্রাম্প

gbn

ইরানের হুমকি আমি একদমই পরোয়া করি না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জন্য ট্রাম্পকে মূল্য দিতে হবে’— ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানির দেওয়া এমন বক্তব্যের প্রেক্ষিতে ট্রাম্প এমন মন্তব্য করেন। 

শনিবার রাতে সিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সে কী বলেছে বা সে কে আমি জানিই না। আমি একদমই পরোয়া করি না।

লারিজানি অনেক আগেই পরাজিত হয়েছে।’
 
বর্তমানে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল অব ইরানের সচিব লারিজানি। এই গুরুত্বপূর্ণ পরিষদটি ইরানের পররাষ্ট্রনীতি ও নিরাপত্তাবিষয়ক সিদ্ধান্তে বড় ভূমিকা রাখে। এই পরিষদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ শীর্ষ সামরিক কমান্ডার এবং গোয়েন্দা কর্মকর্তারা সদস্য হিসেবে থাকেন।

 

যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ট্রাম্প ও ইরানের নেতাদের মধ্যে হুমকি-পাল্টা হুমকি চলছে। এতে দুই দেশের মধ্যে ভবিষ্যতে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা দিন দিন কমে যাচ্ছে। যদিও আঞ্চলিক নেতারা যুদ্ধ থামানোর আহ্বান জানাচ্ছেন। তবে সংঘাতটি ইতিমধ্যে নবম দিনে পৌঁছেছে।

 

 

লারিজানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘আমাদের নেতা ও জনগণের রক্তের প্রতিশোধ আমরা নেবই। ট্রাম্পকে এর মূল্য দিতে হবে এবং তিনি তা দেবেন।’ 

এই যুদ্ধের প্রথম দিন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর লারিজানি নতুন করে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে সামনে এসেছেন।

ইরানের অন্য নেতাদের একই ধরনের বক্তব্যের জবাবে ট্রাম্প আবারও বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা চলতে থাকবে, যতক্ষণ না তারা ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করে।

এদিকে ইরানে মার্কিন স্থলসেনা পাঠানোর সম্ভাবনাও পুরোপুরি নাকচ করেননি ট্রাম্প।

সাংবাদিকদের এয়ার ফোর্স ওয়ানে শনিবার জানান, ‘প্রয়োজন হলে এমনটা করা হতে পারে। যদি আমরা সেটা করি, তাহলে ইরান এতটাই ধ্বংস হয়ে যাবে, যা তারা আর কখনোই যুদ্ধ করতে পারবে না।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন