আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে

gbn

বেসরকারী উন্নয়ন সংস্থা আএসডিই বাংলাদেশের উদ্যোগে সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার এর সহায়তায় বাংলাদেশের ৬০ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাবার প্যাকেট বিতরন করা হবে। এর মধ্যে ৪২ হাজার প্যাকেট রোহিঙ্গা জনগোষ্টি এবং ১৮ হাজার কক্সবাজারের হোস্ট কমিউনিটির মাঝে বিতরণ করা হবে। আইএসডিই এর “ইমারজেন্সী ফুড অ্যাসিসটেন্স ফর রোহিঙ্গা অ্যান্ড হোস্ট কমিউনিটি ইন বাংলাদেশ” প্রকল্পের অধীনে এই সহায়তায় আওতায় পরিবার প্রতি ১০ কেজি চাল, ৭ কেজি ডাল, ৩ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ১কেজি লবন প্রদান করা হবে। বিগত সোমবার ০২ মার্চ ২০২৬ইং ঢাকায় সৌদি দুতাবাসে এক অনানুষ্ঠানিক অনুষ্ঠানে এই খাবার বিতরণ কর্মসুচির শুভ উদ্ভোধন করেন সৌদি দূতাবাসের উপ-রাষ্ট্রদূত মহামান্য ইব্রাহিম আলাহমারি, কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার এর প্রতিনিধি আবদুল রহমান আল-মুতাইরী, ক্যাব কেন্ট্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক নাজের হোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৌদি দূতাবাসের রাজনৈতিক ও মিডিয়া অ্যাফেয়ার্স ডিরেক্টর ইয়াসির শেশাহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

 

কর্মসুচির আওতায় ০৩ মার্চ ২০২৬ইং মহাখালী ওয়ারলেস গেইট এলাকায় টিএন্ডটি বালিকা উচ্চ বিদ্যালয়, মহাখালী ১০৫০ ও পল্লবী বিদ্যা নিকেতন (পূর্বের বঙ্গবন্ধু নিকেতন), মিল্ক ভিটা রোড, সেকশান-৭,মিরপুর এ ১৭৫০, ০৪ মার্চ মোহাম্মদপুরের সিলিকন প্রান্তিকরোড ১৩,সেকেরটয়াক, আদাবর এ ১০৭০, ০৫ মার্চ রায়েরবাজার হাই স্কুল, রায়েরবাজার,ধানমন্ডি এ ১১৩০ পরিবারের মাঝে খাবার প্যাকেট বিতরন করা হয়। এসমস্ত খাবার প্যাকেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার এর প্রতিনিধি আবদুল রহমান আল-মুতাইরী,ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই এর নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, কোয়ালিশন ফর আরবান পুয়র(কাপ) এর নির্বাহী পরিচালক রেবেকা সানিয়াত ও বাপার কোষাধ্যক্ষ ও পানি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদ সদস্য আমিনুর রসুল (বাবুল), বিশিষ্ঠ নারী নেত্রী মাসুদা ফারুক রত্না ও এডাবের পরিচালক একেএম জসিম উদ্দীন, আইএসডিই এ কর্মসুচি সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার পৃথিবীর  ১৫টি দেশে খাদ্য নিরাপত্তা সহায়তার জন্য একটি মানবিক সহায়তা কার্যক্রম চালু করেছে, যার মধ্যে বাংলাদেশও অন্তর্ভুক্ত। এই মানবিক সহায়তা কার্যক্রম বৈশ্বিক খাদ্য সহায়তা উদ্যোগের অংশ, যা ১৫টি দেশে আর্থিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। বাংলাদেশও এই উদ্যোগের সুবিধাভোগী দেশগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। এবছর, কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় সুবিধাভোগীদের জন্য ৬০,০০০ খাদ্য বাস্কেট বিতরণ করছে।  যা সুবিধাবঞ্চিত জনগোষ্টির মৌলিক খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা কষ্ট লাঘব করতে সাহায্য করবে।

 

এটি কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের পঞ্চমবারের মতো মানবিক ত্রাণ কার্যক্রম, যা সৌদি আরবের আন্তর্জাতিক মানবিক নীতির প্রতি প্রতিশ্রুতি এবং বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অব্যাহত প্রচেষ্টার অংশ। দ্রুত বিতরণের মাধ্যমে, সংস্থাটি নিশ্চিত করছে যে সবচেয়ে বেশি প্রয়োজনীয় জনগোষ্ঠীর কাছে সময়মতো সহায়তা পৌঁছায়।

 

অনুষ্ঠান সৌদি দূতাবাসের উপ-রাষ্ট্রদূত মহামান্য ইব্রাহিম আলাহমারি বলেন, "এই উদ্যোগটি সংশ্লিষ্ট অংশীদারদের সাথে সমন্বয় করে বাস্তবায়িত হবে, যাতে সঠিক ব্যক্তির কাছে সময়মতো সহায়তা পৌঁছায় এবং মাঠ পর্যায়ে এর প্রভাব সর্বাধিক হয়। এটি আমাদের নিরপেক্ষ, কার্যকর এবং টেকসই মানবিক সহায়তা প্রদানের মিশনকে তুলে ধরে।" তিনি আরও বলেন, কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার তাদের বৈশ্বিক ত্রাণ কর্মসূচি সম্প্রসারণ অব্যাহত রেখেছে, যা বিশ্বব্যাপী মানবিক সহায়তা এবং খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই-এর নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার এর এ উদ্যোগের জন্য তাদের প্রতি বাংলাদেশের কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশের সুবিধাবঞ্চিত ৬০ হাজার পরিবার এ খাদ্য সহায়তা পেয়ে অবশ্যই তাদের খাদ্য ও পুষ্ঠির ঘাটতি মেটাকে কিছুটা হলেও সহায়ক হবে। পবিত্র মাহে রমজানে এমনিতেই মানুষের আয় রোজগার কমে যায়, আবার পরিবারের খাবারসহ অন্যান্য যোগানের খরচ বেড়ে যায়। এই সহায়তা সে ক্ষতি পুরণে পরিবারগুলোর জন্য অনেকটা সহায়ক হবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন