এহিয়া আহমেদঃ
নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের খুদকরিমপুর (দৌলতপুর) গ্রামের লন্ডন প্রবাসী বিশিষ্ট ধনাঢ্য ব্যক্তি হাজী রুশন আলী পাঠান এর উদ্যোগে শত শত মানুষের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ১২ এপ্রিল মঙ্গলবার মাহে রামাদ্বানের আমেজকে আন্তরিক ভাবে প্রফুল্ল করে তুলতে এবং এলাকার ভাতৃত্ব অটুট রাখার লক্ষে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রায় কয়েকশত মানুষ অংশগ্রহণ করেন। উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং দীঘলবাক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ছালিক মিয়া, খলিলুর রহমান, এমদাদুর রহমান, খালেদ মিয়া পাঠান, লন্ডন প্রবাসী আব্দুল গফুর, লন্ডন প্রবাসী আব্দুল জহুর, লেচু মিয়া, তজমুল মিয়া, আঙ্গুর মিয়া, লন্ডন প্রবাসী ফয়ছল পাঠান, ফয়েজ পাঠান, সুহেব মিয়া, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহিয়া আহমেদ, কিবরিয়া মিয়া, জিবরিয়া মিয়া সহ প্রমুখ। এতে মাহে রামাদ্বান উপলক্ষে নসিহত পেশ এবং মোনাজাত করেন দৌলতপুর ও খুদকরিমপুর হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা কামাল আহমেদ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন