ছাতক থেকে সংবাদদাতা:
ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দু আসামীকে আটক
করা হয়েছে।
শুক্রবারে আটক দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানাগেছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের
ভিত্তিতে থানার উপ-পরিদর্শক আতিকুল আলম খন্দকারের নেতৃত্বে একদল পুলিশ ৬
মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফকির মো.হাসান (৩২)কে নিজ বাড়ী থেকে
গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের শিবনগর সিংগুয়া গ্রামের ফকির মো.কালা শাহ’র ছেলে। পুলিশ কর্তৃক দায়েরকৃত একটি মাদকের মামলায় বিজ্ঞ আদালত তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন বলে জানা যায়।
এদিকে, একই দিন রাতে পুলিশের অপর আরেকটি অভিযানে অমর কর (৪০) নামে আরও এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে ছাতক পৌরসভার
৯নং ওয়ার্ডের তাতিকোনা আবাসিক এলাকার মৃত সুচি কর এর ছেলে।
সুনামগঞ্জ আদালতে দায়েরকৃত ব্যাংকের একটি চেক জালিয়াতির মামলায় তার
বিরুদ্ধে ৪ মাসের কারাদন্ড ও ২ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন