নবীগঞ্জে ভুক্তভোগী শ্রমিকদের সংবাদ সম্মেলন মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ !

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের সঈদপুর বাজার সিএনজি শ্রমিকদের হয়রানি ও মিথ্যা মামলা দায়েরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শ্রমিকরা। সোমবার দুপুরে নবীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিএনজি শ্রমিক মোঃ আজিজুর রহমান। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মৃত কলমদর আলীর পুত্র জুয়েল কর্তৃক অসহায় সিএনজি শ্রমিকদের হয়রানি করার উদ্দেশ্য মিথ্যা মামলা দায়ের করেছে। চৈতন্যপুর গ্রামের জুয়েল খরছু, আলাল ও খালেদ কর্তৃক তাদের আরেক সহযোগী ফজর এর সাথে গাঁজা সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি ও চুরি দিয়ে কুপানো ঘটনা ঘটে। বিষয়টি ৫নং আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ এলাকাবাসী অবগত রয়েছেন। উক্ত বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং পূর্ব শত্রæতা জের ধরে গত ২৪ এপ্রিল ২০২০ইং তারিখে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে নিরীহ সিএনজি শ্রমিকদের উপর একটি মিথ্যা মামলা দায়ের করা হয় যা মোটেই সত্য নয়। তিনি বলেন, গত কয়েক মাস পূর্বে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সাহিদুর রহমানের উপর অন্যায় ভাবে হামলা করে ও ইউনিয়ন পরিষদ ভাংচুর করে। বিষয়টি একাধিক পত্র পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশ হয়। এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার কর্তৃক মানববন্ধনও অনুষ্ঠিত হয়। এসব মামলাবাজ জুয়েল, রব্বান, খরছু, আলাল ও খালেদ গংদের বিরুদ্ধে থানায় ও কোর্টে একাধিক মামলা মোকদ্দমা রয়েছেন। তাই অত্র শ্রমিকরা এসব অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ও দায়িত্বশীলদের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, শান্তিপ্রিয় ও দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সন্ত্রাসী জুয়েল কর্তৃক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ জানাই ও মিথ্যা মামলা থেকে রেহাই চাই। অন্যথায় আমরা শ্রমিকবৃন্দ বৃহৎ আন্দোলনের ডাক দিতে বাধ্য হব। অত্র শ্রমিকবৃন্দ এ ব্যাপারে সাংবাদিকবৃন্দেরও সহযোগিতা কামনা করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন