গোপালগঞ্জে আদালতের এজলাসে বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটের আঘাতে আইনজীবী আহত

গোপালগঞ্জ প্রতিনিধি : 

গোপালগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামের এক শিক্ষানবিশ আইনজীবী গুরুতর আহত হয়েছেন। 

আজ বুধবার দুপুর ১২টার দিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আদালতে এ ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শীরা জানান, বিচারক বিচার কার্যক্রম পরিচালনার সময় এজলাসে প্রচণ্ড হইচই শুরু হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুজন মিয়া বারবার শান্ত হওয়ার নির্দেশ দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ক্ষিপ্ত হয়ে এজলাস থেকে পেপার ওয়েট ছুড়ে মারেন। সেটি সরাসরি গিয়ে শিক্ষানবিশ আইনজীবী সাবিহার মাথায় লাগলে তিনি রক্তাক্ত হন। পরে উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

"আদালতের মতো জায়গায় বিচারকের এমন আচরণ অত্যন্ত দুঃখজনক ও নজিরবিহীন উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন আইনজীবীরা।

 

বিষয়টি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে বলে জানান সরকারি কৌসুলী ও গোপালগঞ্জ আইনজীবী সমিতির সম্পাদক এম এ আলম সেলিম জানান।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন