সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||
আজ ৩১ জুলাই ২০২৭ শুক্রবার সারাদিন উৎসবমুখর পরিবেশে ঢাকায় বসবাসকারী সিলেটবাসীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন এর নির্বাচন সম্পন্ন হয়। সকাল ৮টা থেকে বিকাল ৫টা পযর্ন্ত ভোটাররা ইস্কাটনের বিয়াম মিললায়তনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজ নিজ পছন্দের প্রার্থীদের ভোট দেন।
ভোট গণনার পর ফলাফল প্রকাশিত হলে দেখা যায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী ও সম্ভ্রান্ত পরিবারের যোগ্য উত্তরসূরী অধ্যাপক ডাক্তার কামরুল হাসান তরফদার সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রিপন কবির লস্কর।
তাছাড়াও যারা নির্বাচিত হয়েছেন :
সহ - সভাপতি (জালালাবাদ) মোঃ এহছানে এলাহী।
সহ - সভাপতি (সিলেট) তোফায়েল খাঁন।
সহ - সভাপতি (মৌলভীবাজার) আব্দুল মজিদ চৌধুরী।
সহ - সভাপতি (সুনামগঞ্জ) আকবর হোসেন মন্জু।
সহ - সভাপতি (হবিগঞ্জ) আনোয়ার হোসেন চৌধুরী।
সহ - সভাপতি (মহিলা) ডাক্তার সামিয়া মুবিন।
যুগ্ম সাধারণ সম্পাদক : জাকির হোসেন ও অ্যাডভোকেট আবুল কালাম। দপ্তর সম্পাদক : শফিকুল ইসলাম সজল। সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক : ব্যারিস্টার সৈয়দা সীমা করীম। প্রচার, প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক : সৈয়দ তানজিল মুক্তাদির।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন