সুনামগঞ্জে ৪ বছরের সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার

gbn

মোজাম্মেল আলম ভূঁইয়া- প্রতিনিধি,সুনামগঞ্জ: সুনামগঞ্জে মাদক মামলার ৪ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম- লাল মিয়া (৩০)। সে জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের হরিশপুর গ্রামের আহাদ মিয়ার ছেলে। আজ রবিবার (২৩ মে) বিকেলে আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী লাল মিয়াকে কারাঘারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার (২২ মে) রাতে উপজেলার নোয়ারাই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- মাদক মামলায় আদালত লাল মিয়াকে ৪ বছরের কারাদন্ড প্রদান করার পর সে এলাকা ছেড়ে কুমিল্লায় পালিয়ে যায়। গতকাল শনিবার রাতে ছাতকে আসার খবর পেয়ে অভিযান চালিয়ে লাল মিয়াকে গ্রেফতার করা হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন