‘আমরা সবাই কোনো না কোনোভাবে রাজনীতির শিকার’

gbn

রাজনৈতিক কমেডি সিনেমা ‘একটু সরে বসুন’-এর মাধ্যমে বেশ আলোচনায় আসেন ওপার বাংলার অভিনেত্রী ইশা সাহা।  এবার নতুন আরেকটি রাজনীতি ঘরানার সিনেমায় তিনি অভিনয় করতে যাচ্ছেন। ‘ফাঁদ’ শিরোনামের এই ছবিটি পরিচালনা করছেন পশ্চিমবঙ্গের নির্মাতা দুলাল দে। রাজনীতি মানেই স্লোগান, মিছিল কিংবা বক্তৃতা—এই প্রচলিত ধারণা ভেঙে ছবিটিতে ভিন্ন দৃষ্টিতে রাজনীতিকে তুলে ধরা হবে। 

রোববার (৮ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে ‘ফাঁদ’ এর কাস্ট ঘোষণা করা হয়। সেখানেই অন্যতম মুখ্য চরিত্রে অভিনয়ের অপেক্ষায় থাকা ইশা মাঠ পর্যায় থেকে শুরু করে ব্যক্তিগত জীবন ও টালিউডের রাজনীতি নিয়ে কথা বলেন। 

বাংলা সিনেমায় রাজনৈতিক ছবি তুলনামূলকভাবে কম তৈরি হওয়ার কারণ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, বাংলার দর্শকমনে রাজনৈতিক ছবি খুব একটা গাঢ় ছাপ ফেলতে পারেনি। সে কারণেই হয়তো এই ধারার সিনেমা কম তৈরি হয়।’ 

 

 

মানুষের জীবনে সব স্তরেই রাজনীতির মুখোমুখি হতে হয় উল্লেখ করে আইনজীবী থেকে অভিনয়ে আসা ইশা সাহা বলেন, ‘দুটি পেশা আলাদা হলেও রাজনীতি সর্বত্রই বিদ্যমান। রাজনীতি কোথায় নেই? সংসারে, বন্ধুত্বে, কর্মজীবনে—সমাজের তৃণমূল স্তর থেকে শুরু করে একেবারে ওপর মহল পর্যন্ত রাজনীতি ছড়িয়ে আছে। আমরা সবাই কোনো না কোনোভাবে রাজনীতির শিকার। আমিও রাজনীতির শিকার হয়েছি।’ 

এছাড়া টালিউডের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তার ভাষ্য, ‘ভাই–বোনের মধ্যেও তো রাজনীতি থাকে। যারা বলেন তাদের সংসারে এসব নেই, তারা মিথ্যা বলেন। আইনজীবী থাকাকালীন এসব আমি নিজের চোখে দেখেছি। টালিউডও এর বাইরে নয়। দিন দিন বিষয়টি বাড়ছে, যা কষ্ট দেয়। কিন্তু সমাধান হচ্ছে না। তবে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। আশা করি, টালিউডের সমস্যাগুলোও একদিন আলোচনার মাধ্যমেই মিটবে।’ 

রাজনৈতিক ঘরানার আসন্ন এ ছবিতে আরও অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, সায়ন ঘোষ, সুহত্র মুখোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য প্রমুখ। 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন