নবীগঞ্জের সাংবাদিক পরিবারের উপর আওয়ামী নেতা ও তার লোকজনের অতর্কিত সন্ত্রাসী গুরুত্বর আহত ২জন

gbn

 হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের (কুর্শি ষাট কাহন) গ্রামে আওয়ামীলীগ নেতা হারুন মিয়া ও সদ্য জেল ফেরত ইউপি স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক  মিজানুর রহমান তৌফিকের নেতৃত্বেও সশস্ত্র সন্ত্রাসীদের হামলার শিকার এনটিভি ইউরোপের নবীগঞ্জ প্রতিনিধি এবি,এম হুমায়ুন চৌধুরী মামুন ও নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ফয়জুল ইসলাম চৌধুরী নয়নের পরিবার৷ এতে সাংবাদিক পরিবারের আত্মীয় স্বজন সহ আহত হয়েছেন অন্তত ১০ জন৷ আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কালাম মিয়া (৫০) ও সিরাজুল ইসলাম চৌধুরী সুমন (৩৫) নামের ২ জনকে কর্তব্যরত চিকিৎসক সিলেট এম,এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন৷ অপর আহত নিপু মিয়া (২৬), কুরুশ মিয়া (৬০),।সাব্বির মিয়া (৪৫), রিপন মিয়া (২৮), জুনু মিয়া (২৬) সহ বাকীদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে৷
ঘটনাটি ঘটেছে গতকাল (৫ ফেব্রুয়ারী)  বৃহস্পতিবার সকাল অনুমান ৮ টার দিকে৷

স্থানীয়রা জানাযায়, ঘটনার সময় সাংবাদিক পরিবারের বাড়িতে বসত ঘরের সংস্কার কাজের জন্য আনা একটি বালু বোঝাই ট্রাক ঢাকা ( মেট্রো ড- ১২-৬৮৩৭) বাড়ীর রাস্তার প্রবেশদ্বারে ক্লিনিকের সামনে আসা মাত্রই প্রভাবশালী আওয়ামীলীগ নেতা হারুন মিয়া ও তার ভাই স্বেচ্ছাসেবকলীগ নেতা ও সদ্য জেল ফেরত মিজানুর রহমান তৌফিকের নেতৃত্বে লাটিয়ার বাহিনী সশ্রস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে বালু বোঝাই  ট্রাকটি ভাংচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে চালকের নিকট থেকে নগদ টাকা লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে৷

জানাযায়, উপজেলার কুর্শি ষাট কাহন গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক- নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফয়জুল ইসলাম নয়ন ও এনটিভি ইউরোপ এর নবীগঞ্জ প্রতিনিধি এবি,এম হুমায়ুন চৌধুরীর বাড়িতে বসত ঘরের সংস্কার কাজের জন্য ঘটনার সময় বালু ভর্তি একটি ট্রাক নিয়ে আসার পথিমধ্যে  বাড়ীর প্রবেশমুখে কুর্শি কমিউনিটি ক্লিনিকের সামনে  গাড়ীটি আসামাত্রই হঠাৎ পূর্ব পরিকল্পিত অনুযায়ী অস্ত্র সশ্র নিয়ে হামলা করেন কুর্শি এলাকার আতঙ্ক ও ইউপি আওয়ামীলীগ নেতা হারুন মিয়া ও তার ভাই স্বেচ্ছাসেবকলীগ নেতা  মিজানুর রহমান তৌফিক ও তার অস্ত্রধারী  লোকজন৷ সন্ত্রাসী হামলার শিকার হয়ে সাংবাদিক পরিবারের লোকজনের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে এসময় অন্তত ১০ জন  লোক আহত হন৷ হামলার কারণ হিসেবে সাংবাদিক পরিবারের লোকজনের দাবী হামলাকারীদের সাথে পূর্ব শত্রুতার জেরধরেই হঠাৎ অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়েছেন হারুন ও তৌফিক বাহিনী৷ এদিকে, নিরপরাধ ট্রাক চালকের উপর হামলা ও ট্রাক গাড়ীটি ভাংচুর করার ঘটনার খবর পেয়ে হামলাকারীদের গ্রেফতারের দাবীতে ট্রাক শ্রমিকরা প্রায় আধাঘন্টা নবীগঞ্জ- আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের কুর্শিতে ঘটনাস্থলের সামনে সড়ক অবরোধ করে রাখেন৷ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর পৃথক দুটি টিম সরেজমিনে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন৷ এ ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে৷ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন সাংবাদিক পরিবার ও ট্রাক শ্রমিক বৃন্দ৷

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন