ঝিনাইদহে সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে মানব বন্ধন প্রতিবাদ সমাবেশ

gbn

ঝিনাইদহ প্রতিনিধিঃ

সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও তার নিঃশর্ত মুক্তির দাবীতে ঝিনাইদহে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে  জেলা শহর ছাসাংবাদিকদের বিভিন্ন সংগঠন কর্মসূচী পালন করে। কর্মসুচিতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মী ও মানবাধিকার কর্মীরা অংশ গ্রহন করেন। ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে সাংবাদিকরা রোজিনা ইসলামের উপর নির্যাতনের প্রতিবাদ জানান। এসময় বক্তব্য রাখেন,ঝিনাইদহ পৌর মেয়র,সাইদুল করিম মিন্টু,মাহামুদুল হাসান টিপু, আজাদ রহমান, আহম্মেদ নাসিম আনসারী, রাজিব হাসান, লোটাস রহমান সোহাগ, এম এ জলিল, শামিমুল ইসলাম শামিম, সাহিদুল এনাম ও ওমর আলী সোহাগ প্রমুখ। এতে বক্তব্য রাখেন প্রথম আলোর আজাদ রহমান, দৈনিক দিনকালের আসিফ কাজল হোসেন, সমকালের মাহামুদুল হাসান টিপু, মানবাধিকার কর্মী ও সাংবাদিক আমিনুল ইসলাম টুকু, মাই টিভির প্রতিনিধি মিঠু মালিথা, কালেরকন্ঠ প্রতিনিধি সাইফুল মাবুদ ও আর টিভির প্রতিনিধি শিপলু জামান প্রমুখ। এ সব সমাবেশে বক্তারা বলেন, দূর্নীতিবাজ কর্মকর্তারা নিজেদের বাঁচাতে একজন সৎ ও নির্ভিক সাংবাদিককে জেলে দিয়েছেন। যে সাংবাদিক একের পর এক স্বাস্থ্য খাত নিয়ে প্রতিবেদন করে যাচ্ছিলেন। তার প্রতিবেদনে উঠে আসছিল ওই খাতের সব অনিয়ম আর দূর্নীতি। তারা অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি দাবি করেন, পাশাপাশি দূর্নীতিবাজ কর্মকর্তাদের অঢেল সম্পদের উৎস খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।


 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন