ভোটদানের সার্বিক চিত্র পর্যবেক্ষণ করেন প্রধান উপদেষ্টা

gbn

চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কার্যক্রমের সার্বিক চিত্র পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় স্থাপিত অস্থায়ী পর্যবেক্ষণ কক্ষ থেকে সারা দেশের ভোটদানের সার্বিক চিত্র পর্যবেক্ষণ করেন তিনি। দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

এর আগে সকালে রাজধানীর গুলশান-২ এর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

 

প্রধান উপদেষ্টা বলেন, ‘আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারা দিনব্যাপী আমরা এই জন্মদিনের উৎসব পালন করব। এই নির্বাচনের মাধ্যমে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, সেগুলোকে সম্পূর্ণরূপে বর্জন করলাম।

আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম।’ 

 

এসময় তিনি দেশবাসীকে বাংলাদেশের এই জন্মদিন পালনের আহ্বান জানিয়ে বলেন, ‘আজ সারা দিনব্যাপী আমরা জন্মদিন পালন করব। আসুন আমরা সবাই মিলে এই উৎসবে সামিল হই, সবাই আনন্দ উৎসব করি।

তিনি বলেন, ‘প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি আমরা সবাই গণভোটে অংশ নেব।

এতে আমাদের সারা দেশ পাল্টে যাবে।’ 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন