মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মাঠে নামল সাপাহার উপজেলা প্রশাসন

 

 

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।

 

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকায় করোনার প্রার্দুভাব বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি সহ জনসাধারণ কে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে থানা পুলিশের সহায়তায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেনের নের্তৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

 

এসময় মাস্ক ব্যবহার না করার দায়ে ২১ জনকে বিধি মোতাবেক অর্থদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নের্তৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও পথচারী ও স্থানীয়দের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন বলেন, দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারি নির্দেশনার আলোকে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন