তাহিরপুরে ৭জন ভুয়া অ-মুক্তিযোদ্ধা কে বাতিলের দাবীতে মানববন্ধন 

মোজাম্মেল আলম ভূঁইয়া,সুনামগঞ্জ:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭জন ভুয়া অ-মুক্তিযোদ্ধাকে বাতিলের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩রা মার্চ) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২ঘন্টাব্যাপী তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধাদের একাংশ এই মানববন্ধন করে।
সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রৌজ আলী, মুক্তিযোদ্ধা নুর মাহমুদ, আলখাছ মিয়া, মুকশেদ আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি হাবিবুর রহমান খেলু মিয়া, খসরু ওয়াহিদ প্রমুখ।
উক্ত মানববন্ধনের মাধ্যমে ভুয়া অ-মুক্তিযোদ্ধা উপজেলা বাদাঘাট ইউনিয়নের মানিগাঁও গ্রামের আব্দুল কাদির, নাগরপুর গ্রামের মতিউর রহমান, উত্তর বড়দল ইউনিয়নের পৈলানপুর গ্রামের তাজুল ইসলাম, ব্রাক্ষণগাঁও গ্রামের আব্দুল মন্নান, উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া গ্রামের জলিল খাঁন, নয়ানগর গ্রামের আব্দুল মজিদ ও পৈন্ডব গ্রামের আব্দুল মন্নানকে শীগ্রই বাতিল করার দাবী জানান মুক্তিযোদ্ধারা।    

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন