নবীগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযানে বালু ভর্তি ট্রাক আটক।। ৫০ হাজার টাকা জরিমানা 

gbn

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকেঃ  নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের উত্তর কসবা এলাকায় সরকারী জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় উপজেলা প্রশাসনের অভিযানে বালু ভর্তি একটি ট্রাক আটক করা হয়েছে।  এ সময় লিটন মিয়া(৩৫) নামে এক ব্যাক্তিকে আটক করা হয় এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর বিধিতে তাকে ৫০ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়। আটককৃত লিটন আউশকান্দি এলাকার নুরুল ইসলামের পুত্র।

১৪ ফ্রেবুয়ারী রোববার সন্ধায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শেখ মহিউদ্দিন।

এ সময় তিনি আটককৃত বালু বিধি মোতাবেক নিলাম এর ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন।

 এলাকাবাসী জানান,বছরের পর বছর ধরে এক শ্রণির প্রভাবশালী বালু ও মাটি খেকোরা কুশিয়ারা নদীর বুক ছিড়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করছেন। অনেকেই রাতারাতি হয়েছেন আঙ্গুল ফুলে কলা গাছ। উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলেও প্রশাসন চলে আসলে আবারও তারা বলু মাটি উত্তোলন করতে কুশিয়ারা নদীতে সংঘবদ্ধভাবে নেমে পড়ে।

রবিবার অভিযানের পরও গতকাল ১৫ ফ্রেবুয়ারী সোমবার  আবারও এসব বালু মাটি খেকোচক্র অবৈধভাবে বালু উত্তোলনে কুশিয়ারা নদীতে নামে। খবর পেয়ে দুপুরে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সুমাইয়া মমিন কুশিয়ারা নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় খবর পেয়ে প্রশাসনের লোাজন  যাওয়ার পূর্বেই তারা ট্রাক নিয়ে পালিয়ে যায়। ফলে এ সময় বালুরচড়ে কাউকে পাওয়া যায়নি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন