ফকিরহাট প্রতিনিধি//
বাগেরহাটের ফকিরহাটে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন
বৃহস্পতিবার বিকাল ৪টায় পাগলা দেয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত¡রে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানের
উদ্বোধন করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক শেখ ইমরুল হাসান। স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ
ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক
শিরিনা আক্তার, সহ-সভাপতি শেখ আ: রাজ্জাক ও সহ-সভাপতি শেখ মোস্তাহিদ সুজা। এতে প্রধান বক্তা হিসাবে
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব কাজী বেলাল সাঈদ। পরেশ কুমার দেবনাথ ও শেখ মঈন
উদ্দিন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমরেশ
রায় চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দেবনাথ ও ইউপি
সদস্য সরদার মুস্তাকিন সহ বিভিন্ন ব্যাক্তবর্গ। অনুষ্ঠান শেষে সকলের সর্বসম্মতিক্রমে ইমরান শেখ মিঠুন-কে
সভাপতি ও হিরামন দেবানাথ-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে একটি কমিটি গঠন করা হয়(পিকেএ)। ##
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন