রোমানা আক্তার শ্রীমঙ্গল স্টাফ রিপোর্টার||
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রীমঙ্গলে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে এক সৌজন্য ও মতবিনিময় সভা করেছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী।
আজ ২৬ মে ২০২৬ খ্রি. (মঙ্গলবার) বিকেল ৩ ঘটিকায় শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ কনফারেন্স হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। তিনি উপস্থিত সাংবাদিকদের সাথে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় স্থানীয় সংবাদকর্মী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক দিক এবং স্থানীয় নানা সমস্যার কথা সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। সংসদ সদস্য অত্যন্ত মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং এসব সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত সাংবাদিকরা এই উদ্যোগের জন্য সংসদ সদস্যকে ধন্যবাদ জানান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন