রোমানা আক্তার শ্রীমঙ্গল স্টাফ রিপোর্টার ||
সাম্প্রতিক সময়ে অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার প্রান্তিক ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ (চেক) এবং খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
আজ ২৬ মে ২০২৬, মঙ্গলবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই মানবিক সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো: মুজিবুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো: জিয়াউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব মো: মুজিবুর রহমান চৌধুরী বলেন, "প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমান সরকার সবসময় সাধারণ ও মেহনতী মানুষের পাশে আছে। অতিবর্ষণে কৃষকদের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে এই মানবিক সহায়তা একটি সময়োপযোগী পদক্ষেপ।"
অনুষ্ঠানে উপস্থিত কৃষক ও সাধারণ মানুষ সরকারের এই দ্রুত উদ্যোগ এবং উপজেলা প্রশাসনের আন্তরিক ব্যবস্থাপনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন