জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। রোববার(১০’জানুয়ারী) সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়। এরপর কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো ঘুরে সরকারী কলেজ মোড়ে বঙ্গবন্ধু উন্মুক্ত মঞ্চে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ও মঞ্চে সমাবেশ করে।
সমাবেশে ১০’জানুয়ারী ১৯৭২ সালে বহু প্রাণের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলাদেশে পাকিস্থানের কারাগার থেকে বঙ্গবন্ধু’র প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য তুলে ধরেন বক্তরা।বক্তব্য দেন,জেলা আ’লীগ সহসভাপতি রুহুল আমীন,পৌর আ’লীগ সভাপতি শরিফুল ইসলাম,সেক্রেটারী মিজানুর রহমান প্রমুখ। কর্মসূচীতে আ’লীগের বিভিন্ন ইউনিট ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ##
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন