সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১লা জানুয়ারি থেকে ৮ সেপ্টেম্বর পযর্ন্ত দেশে ৪৫,৪৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সেপ্টেম্বরের প্রথম আট দিনেই ভর্তি হয়েছেন ৯৬২৯ জন। অর্থাৎ সাম্প্রতিক সময়ে রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে, যা আগামী কয়েক সপ্তাহে আরও উদ্বেগজনক পর্যায়ে যেতে পারে। বিশেষ করে সেপ্টেম্বরের শেষভাগ থেকে পরবর্তী এক মাস ডেঙ্গুর প্রকোপ ব্যাপক আকার ধারণ করার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই পরিস্থিতি জটিল হওয়ার জন্য অপেক্ষা না করে এখন থেকেই সর্বাত্বক প্রস্তুতি ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে।
ডেঙ্গু একটি বহুখাতভিত্তিক জনস্বাস্হ্য সমস্যা। তাই শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্যসেবা প্রতিষ্টান নয়, ডেঙ্গু মোকাবেলায় স্হানীয় সরকার বিভাগ, সিটি কর্পোরেশন ও পৌরসভা, শিক্ষা প্রতিষ্ঠান, আবাসন ও নির্মাণসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং সর্বোপরি সাধারণ জনগণকে সক্রিয়ভাবে সম্পৃক্ত হতে হবে।
এ উপলক্ষে সারা বাংলাদেশের মতো মৌলভীবাজার জেলা প্রশাসকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান চলছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন