শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ের উপর তিন দিন ব্যাপী নাট্য কর্মশালা অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)  প্রতিনিধি: 

 

"নাটকে গড়ি সৃজনশীল প্রজন্ম" স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর আয়োজনে নাটকের মৌলিক বিষয়ের উপর তিন দিনব্যাপী ‘নাট্য কর্মশালা ২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার বিকেলে দেশমঞ্চে কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে  সার্টিফিকেট বিকরণ করা হয়েছে।

 

কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন অভিনয়শিল্পী, নির্দেশক ও চলচ্চিত্র নির্মাতা সাইফুল জার্নাল। এছাড়া প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অভিনয় ও বাচিকশিল্পী নাসরিন আক্তার (সহকারী অধ্যাপক, সৈয়দ সাঈদ উদ্দিন ডিগ্রী কলেজ, মাধবপুর)।

 

তিন দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীরা নাটকের মৌলিক বিষয়, অভিনয়শৈলী ও বাচিক চর্চা সম্পর্কিত নানা দিক সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ গ্রহণ করেন।

 

সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশ নাট্যগোষ্ঠীর সভাপতি হারুন সাঁই। কামরুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রশিক্ষক নাসরিন হক, সাইফুল ইসলাম  জার্নাল, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, দেশ নাট্যগোষ্ঠীর সাধারন সম্পাদক মুখলিছুর রহমান, জিতু আহমেদ মাখন, আজদু নিয়াজ প্রমুখ। 

 

আয়োজকরা জানান, নাট্যচর্চার বিকাশ এবং তরুণ প্রজন্মকে সৃজনশীল কাজের সাথে যুক্ত রাখতেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন