বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) নবীগঞ্জে:- মাত্র ২০ হাজার টাকার জন্য বাক বিতন্ডের এক পর্যায়ে ছোট বোনকে হত্যা করল তারই আপন ভাই! অবশেষে সেই ঘাতক ভাইকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে গ্রেফতার করে পুলিশ।

জানাযায়, পাওনা টাকাকে কেন্দ্র করে ছোট বোন শাবানা বেগম (২৩)- কে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যার অভিযুক্ত ঘাতক ভাই শাহীন মিয়া (২৬) কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন এর দিকনির্দেশনায় পুলিশের একটি চৌকস দল সিলেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের মাধবপুর গ্রামের আফজল মিয়ার কন্যা নিহত শাবানা বেগম এর দেনমোহর বাবদ ৪০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা তার ভাই শাহীন মিয়ার কাছে জমা রেখেছিলেন। উক্ত পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে ঢাকা কর্মস্থল থেকে বাড়িতে রাজমিস্ত্রি ভাই শাহীন এসে বোনের সাথে বাক- বিতন্ডে জড়িয়ে পড়েে। একপর্যায়ে শাহীন তার বোন শাবানাকে এলোপাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই বোন শাবানার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে পলাতক থাকা আসামি শাহীনকে আইনের আওতায় আনতে নবীগঞ্জ থানা পুলিশ গোপনে ও প্রকাশ্যে বিভিন্ন স্থানে অভিযান চালায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে ঘাতক শাহীনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত (২৯ আগষ্ট) শনিবার শাহীন তার বোনকে চুরিকাঘাত করে এ হত্যান্ডের ঘটনা ঘটে। এ হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন