জিবি নিউজ প্রতিনিধি//
সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন শাহজালাল উপশহর এলাকা থেকে রানী আক্তার রূপা (২০) নামের এক তরুণীকে টাকা চুরির অপরাধে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার থানা পুলিশের হাতে তোলে দেওয়া হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপশহর ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপশহর ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকার একটি দোকানে ক্যাশ বাক্স চুরির চেষ্টা করছিলেন এক তরুণী। এ সময় স্থানীয়রা মিলে ওই তরুণীকে আটক করে রাখেন। পরবর্তীতে রাত ১১টার দিকে থানা পুলিশকে খবর দিয়ে আটক তরুণীকে পুলিশের কাছে সোপর্দ করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ আইন, ২০০৯ (SMP Act)-এর ৮৯ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন