শত্রু যেখানেই অবস্থান করবে, সেখানে হামলার মুখে পড়বে : ইরান

নির্দেশ পেলেই নতুন ভৌগোলিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালাতে প্রস্তুত রয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের প্রধানের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বেলালি দাবি করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার ক্ষেত্রে সংখ্যা, অবস্থান কিংবা সামরিক স্থাপনা—কোনো দিক থেকেই সীমাবদ্ধতা নেই।

শত্রুপক্ষ বিশ্বের যেখানেই অবস্থান করুক, সেখানেই ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়বে।

 

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে আলী বেলালি বলেন, নতুন ভৌগোলিক এলাকায় ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও সক্ষমতা নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে নির্দেশ পেলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, ক্ষেপণাস্ত্রের সংখ্যা, অবস্থান কিংবা সংশ্লিষ্ট স্থাপনার ক্ষেত্রে ইরানের কোনো সীমাবদ্ধতা নেই।

ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবেলায় দেশটির শত্রুদের বিপুল অর্থ ব্যয় করে দীর্ঘ সময় ধরে থাডের মতো অত্যাধুনিক প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করতে হচ্ছে।

 

আলী বেলালি আরো বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তাদের সদস্যরা যেকোনো মুহূর্তে ব্যবস্থা নিতে প্রস্তুত থেকে শত্রুপক্ষের ভুল হিসাব কিংবা দুঃসাহসিক পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন। ইরানের বিরুদ্ধে কোনো ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড চালানো হলে শত্রুপক্ষ বিশ্বের যেখানেই অবস্থান করুক, সেখানে ইসলামী প্রজাতন্ত্রের ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়বে।

 

এ সময় ইরানের শত্রুদের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ পরিচালনার অভিযোগও তোলেন তিনি। তাঁর দাবি, আলোচনা, সামরিক সরঞ্জাম স্থানান্তর, গোলাবারুদের চলাচল এবং সামরিক হুমকির মতো বিষয় সামনে এনে প্রতিপক্ষ ইচ্ছাকৃতভাবে সন্দেহ ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

আলী বেলালি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার কী ধরনের মূল্য দিতে হতে পারে, তা এ অঞ্চলের দেশগুলো ইতিমধ্যে বুঝতে পেরেছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন