‘ডিভাইন রাইভালস’-এর চলচ্চিত্র স্বত্ব কিনল ডিজনি

ডিজনি এবার দর্শকদের জন্য নিয়ে আসছে তুমুল জনপ্রিয় রোমান্স-ফ্যান্টাসি বই ‘ডিভাইন রাইভালস’-এর চলচ্চিত্র সংস্করণ। হলিউডভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইন নিশ্চিত করেছে যে বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তোলা এই উপন্যাসটির স্বত্ব আনুষ্ঠানিকভাবে কিনে নিয়েছে ডিজনি।

 

এর আগে ২০২৫ সালের জুনে অনুষ্ঠিত একটি নিলামে প্যারামাউন্ট পিকচার্স এর স্বত্ব কিনে নিয়েছিল। কিন্তু স্কাইড্যান্সের সঙ্গে সংস্থাটির একীভূতকরণ প্রক্রিয়ার কারণে চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। সুযোগটি কাজে লাগিয়ে প্যারামাউন্টের হাত থেকে উপন্যাসটির স্বত্ব নিজেদের দখলে নেয় ডিজনি।

পূর্বে প্যারামাউন্ট যখন এটি কিনে নিয়েছিল, তখন নেটফ্লিক্সের হিট সিনেমা ‘টু অল দ্য বয়েজ আই হ্যাভ লাভড বিফোর’-এর চিত্রনাট্যকার সোফিয়া আলভারেজকে এতে যুক্ত করা হয়েছিল।

তবে চুক্তি বাতিল হওয়ায় ডিজনি এখন নতুন একজন চিত্রনাট্যকার খুঁজছে।

 


 

লেখিকা রেবেকা রসের ‘লেটার্স অব এনচ্যান্টমেন্ট’ সিরিজের প্রথম বই ‘ডিভাইন রাইভালস’, যা ২০২৩ সালের এপ্রিলে প্রকাশিত হয়। একই বছরের ডিসেম্বরে প্রকাশিত হয় এর সিক্যুয়েল ‘রুথলেস ভাওস’। মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বুকটক এ এটি দারুণ সাড়া ফেলে এবং বিশ্বজুড়ে বইটির ১০ লাখেরও বেশি কপি বিক্রি হয়।

 

অ্যানিমেশন স্টুডিও থেকে বৈশ্বিক মিডিয়া সাম্রাজ্যে পরিণত হওয়া ডিজনি দীর্ঘদিন ধরেই ফ্যান্টাসি ও রোমান্সধর্মী গল্প দিয়ে বিশ্বজুড়ে রাজত্ব করছে। মার্ভেল, স্টার ওয়ার্স কিংবা পিক্সারের মতো বড় বড় প্রতিষ্ঠান অধিগ্রহণের পাশাপাশি তরুণ দর্শকদের ধরে রাখতে তারা প্রতিনিয়ত নতুন গল্পের পেছনে বিনিয়োগ করছে। ‘ডিভাইন রাইভালস’-এর মতো ব্যবসাসফল ও জনপ্রিয় বই কিনে নেওয়া ডিজনির সেই ধারাবাহিক কৌশলেরই অংশ।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন