শ্রীদেবীর ‘নাগিনা’ লুকে জাহ্নবী

প্রয়াত মা শ্রীদেবীর স্মরণীয় একটি চরিত্রকে হ্যালোউইনে নতুন করে তুলে ধরেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ১৯৮৬ সালে মুক্তি পাওয়া ‘নাগিনা’ সিনেমায় শ্রীদেবীর ইচ্ছাধারী নাগিনের চরিত্রের সাজেই এবার হাজির হয়েছেন তিনি।

জাহ্নবীর ভাষায়, এটি মায়ের প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যালোউইনের সাজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন জাহ্নবী। মায়ের সেই বিখ্যাত চরিত্রের মতো গোলাপি পোশাক, গয়না, সাজসজ্জা ও চুলের ধরন অনুসরণ করেন তিনি। শুধু তাই নয়, বন্ধু ওরির সঙ্গে ‘নাগিনা’ সিনেমার মূল পোস্টার এবং একটি স্মরণীয় দৃশ্যও নতুন করে উপস্থাপন করেন।

 

G

ছবি : ইনস্টাগ্রাম

ছবিগুলোর সঙ্গে জাহ্নবী লেখেন, হ্যালোউইনে মানুষ পছন্দের চরিত্র কিংবা জনপ্রিয় সংস্কৃতির বিভিন্ন মুহূর্তের সাজে হাজির হন। কখনো তা ভৌতিক, কখনো মজার, আবার কখনো শ্রদ্ধা জানানোর উপলক্ষ। তার কাছে মা শ্রীদেবী, ঋষি কাপুর ও অমরীশ পুরীর চেয়ে আইকনিক আর কেউ নন।

হরমেশ মালহোত্রা পরিচালিত ‘নাগিনা’ সিনেমাটি মুক্তি পায় ১৯৮৬ সালে।

ফ্যান্টাসি ও রোমান্সধর্মী এই ছবিতে শ্রীদেবীর পাশাপাশি অভিনয় করেন ঋষি কাপুর, অমরীশ পুরী, কোমল মহুভাকর ও প্রেম চোপড়া।

 


 

সিনেমায় রাজনির চরিত্রে অভিনয় করেন শ্রীদেবী। তিনি ছিলেন ইচ্ছাধারী নাগিন, যিনি মানুষের রূপ ধারণ করতে পারতেন। স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে রাজীবকে বিয়ে করলেও পরে তার প্রতি ভালোবাসা ও পরিবারের মায়ায় নিজের পরিকল্পনা থেকে সরে আসেন রাজনি। তবে সাপুড়ে ভাইরো নাথ তার পরিচয় জেনে গেলে পরিবারকে রক্ষায় লড়াই শুরু করেন তিনি।

 

২০১৮ সালের ফেব্রুয়ারিতে ৫৪ বছর বয়সে মারা যান শ্রীদেবী। একই বছরের জুলাইয়ে ‘ধাড়াক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জাহ্নবীর। মায়ের জনপ্রিয় চরিত্রের সাজে হ্যালোউইন উদ্‌যাপন করে আবারও তার স্মৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করলেন এই অভিনেত্রী।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন