হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবের ছুটির দিনগুলোতে দেশটির একাধিক শহরের বিনোদনকেন্দ্র ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ধারাবাহিক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় ছয়জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বহু মানুষ।

 

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, টেক্সাসের ডালাস শহরের ডিপ এলাম এলাকায় কয়েকটি পৃথক গোলাগুলির ঘটনায় চারজন নিহত ও ১৫ জন আহত হন। পুলিশ জানায়, ওই এলাকায় এক ঘণ্টা ১৫ মিনিটের ব্যবধানে ঘটনাগুলো ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


 

আলাবামার বার্মিংহামে ঐতিহ্যবাহী ‘ম্যাজিক সিটি ক্লাসিক’ ফুটবল ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে গোলাগুলিতে একজন নিহত ও আটজন আহত হন।

পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধারসহ একজনকে আটক করেছে। এ ছাড়া ডেলাওয়্যারে একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে গোলাগুলির ঘটনায় ছয়জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

 

ইলিনয়ের ব্লুমিংটনে বন্দুক হামলায় ১৯ বছর বয়সী এক তরুণী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আরকানসাসের ফেয়েটভিলে ভোরে আরো ছয়জন গুলিবিদ্ধ হন।

 

এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) ক্যালিফোর্নিয়া ও মিশিগানের ‘স্পিরিট হ্যালোইন’ স্টোরে পৃথক দুটি হামলার ঘটনা ঘটে। এর মধ্যে ক্যালিফোর্নিয়ার ফেয়ারফিল্ডে এক গর্ভবতী নারী নিহত হন এবং মিশিগানে নিহত হন ২১ বছর বয়সী এক তরুণ। সবগুলো ঘটনার তদন্ত চলমান বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন