প্রযুক্তির লাভজনক বাণিজ্যের বাজিতে লোকসানে চীন

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার আশায় চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের যে উন্মাদনা তৈরি হয়েছিল, তা এখন বড় ধরনের লোকসানে পরিণত হয়েছে। মাত্র কয়েক মাসের ব্যবধানে দেশটির প্রযুক্তিনির্ভর তিনটি প্রধান শেয়ারসূচক থেকে সম্মিলিতভাবে ১.৭ ট্রিলিয়ন বা ১ লাখ ৭০ হাজার কোটি ডলারের বাজারমূল্য হারিয়ে গেছে।

 

 

এআই খাতের অতিরিক্ত মূল্যায়ন, সরকারি সহায়তার ওপর নির্ভরতা এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তি রপ্তানিতে কঠোর বিধিনিষেধ এ ধসের অন্যতম কারণ হিসেবে এক প্রতিবেদনে ‍তুলে ধরেছে ব্লুমবার্গ। সংবাদ সংস্থাটির তথ্য অনুযায়ী, গত জুনের শেষ থেকে চীনের প্রযুক্তি খাতের তিনটি গুরুত্বপূর্ণ সূচকে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বাজারমূল্য থেকে এ বিপুল পরিমাণ অর্থ কমেছে। যদিও বছরের প্রথমার্ধে কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কয়েক গুণ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। কিন্তু সাম্প্রতিক ধসে সেই উত্থানের বড় অংশই মুছে গেছে।

 

বিশেষ করে বৈশ্বিক এআই বাজারের মন্দা চীনের কম্পানিগুলোকে বেশি বিপাকে ফেলেছে। চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কম খরচে যুক্তরাষ্ট্রের এআই মডেলের বিকল্প তৈরির যে সম্ভাবনা দেখিয়েছিল, তাতেও এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে নিজস্ব চিপ উৎপাদন সক্ষমতা গড়ে তোলার উদ্যোগ যুক্তরাষ্ট্রের নতুন বিধিনিষেধের কারণে বাধার মুখে পড়ছে।

অ্যাবারডিন ইনভেস্টমেন্টসের চীনবিষয়ক ইকুইটি বিনিয়োগ পরিচালক বুশ চু বলেন, চলতি বছরের বাজারের অস্বাভাবিক ওঠানামা এবং দ্বিতীয়ার্ধের দরপতন বিনিয়োগকারীদের হতবাক করেছে।

এআই খাতে ব্যয় কমে যাওয়ার আশঙ্কার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীনের সরবরাহব্যবস্থার ব্যবসায়িক স্থায়িত্ব নিয়েও উদ্বেগ রয়েছে।

 

চীনের তিনটি প্রধান প্রযুক্তি সূচকই এখন বছরজুড়ে লোকসানে রয়েছে। হংকংয়ের হ্যাং সেং টেক সূচক দুই বছরের সর্বনিম্ন অবস্থানে নেমেছে। প্রযুক্তি হার্ডওয়্যারনির্ভর চিনেক্সট সূচক গ্রীষ্মে রেকর্ড উচ্চতায় উঠলেও এখন বছরের হিসাবে ৩১ শতাংশ নিচে। চিপনির্ভর স্টার ৫০ সূচকও আগের উত্থান হারিয়েছে।

 

চীনের এআই অগ্রযাত্রায় নতুন বাধা তৈরি করেছে ওয়াশিংটনের প্রযুক্তি নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বিধিনিষেধ কার্যকর হলে চীনা প্রতিষ্ঠানগুলো বিদেশের ডেটা সেন্টার ব্যবহার করে এনভিডিয়াসহ অন্যান্য কোম্পানির উন্নত প্রসেসর ভাড়া নিতে পারবে না। এতে পরবর্তী প্রজন্মের এআই মডেল তৈরির সক্ষমতা কমতে পারে।

এদিকে টেনসেন্ট জানিয়েছে, চিপ সংকটের কারণে তাদের পরবর্তী এইচওয়াই৪ মডেল প্রকাশে বিলম্ব হতে পারে। আলিবাবাও আগামী বছর ক্লাউড ব্যবসার প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে।

তবে মার্কিন বিধিনিষেধের কারণে চীনের নিজস্ব সেমিকন্ডাক্টর শিল্প নতুন ব্যবসার সুযোগ পেতে পারে। বিশেষ করে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশনের মতো স্থানীয় চিপ নির্মাতারা লাভবান হতে পারে। যদিও বিশ্লেষকদের মতে, চীনের এআই খাতের উচ্চ ব্যয়, দুর্বল আয় এবং তীব্র প্রতিযোগিতা কাটিয়ে ওঠা এখন বড় চ্যালেঞ্জ।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন