দফায় দফায় ঘর ছেড়ে পালাচ্ছে ইয়েমেনিরা, বাস্তুচ্যুত ২ লাখের বেশি

ইয়েমেনে চলমান সংঘর্ষের কারণে প্রায় ২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বাস্তুচ্যুতদের মধ্যে বয়স্ক মানুষ ও শিশুসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী রয়েছে।

তাদের মধ্যে অনেক মানুষ একবার নয়, দুই, তিন এমনকি চারবার পর্যন্ত ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। 

 

সংবাদ মাধ্যম আলজাজিরা বলছে, পশ্চিম উপকূলের বিভিন্ন জেলা ও এলাকা থেকে সংঘর্ষের কারণে তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে। দেশটির তাইজ ও এডেন গভর্নরেটের মধ্যবর্তী এলাকায় স্থাপিত বিভিন্ন বাস্তুচ্যুতি শিবিরে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

মানবিক সহায়তা সংস্থাগুলোর বরাতে প্রতিবেদনে আরো বলা হয়েছে, শিবিরগুলোতে থাকা তাঁবুগুলো বসবাস বা আশ্রয়ের জন্য উপযুক্ত নয়।

সেখানে মৌলিক প্রয়োজনীয় সামগ্রীরও ঘাটতি রয়েছে।

 

শিবিরে থাকা অনেক শিশু ২০ দিনেরও বেশি সময় ধরে নিজেদের বাড়ি থেকে দূরে রয়েছে। তাদের কেউ কেউ আশপাশের উপত্যকা থেকে শস্য ও বিভিন্ন উদ্ভিদ সংগ্রহ করে আগুন জ্বালিয়ে সেগুলো রান্না করে খাচ্ছে।

এসব শিবিরের কাছাকাছি পাহাড়ের ওপাশ থেকে এখনও সংঘর্ষের শব্দ শোনা যাচ্ছে।

ফলে বাস্তুচ্যুত মানুষের জন্য নিরাপত্তাহীনতা অব্যাহত রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

সংঘর্ষ বেড়ে যাওয়ায় অনেক মানুষ একবার নয়, দুই, তিন এমনকি চারবার পর্যন্ত ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। ফলে বারবার বাস্তুচ্যুত এসব মানুষের জীবন আরও অনিশ্চিত ও দুর্বিষহ হয়ে উঠেছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন