স্পেনের রাজপথে হাজার হাজার মানুষ

স্পেনে ক্রমবর্ধমান আবাসন সংকট মোকাবেলায় সরকারের পদক্ষেপের দাবিতে রাজধানী মাদ্রিদসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। পার্লামেন্টে সরকারের প্রস্তাবিত পদক্ষেপ বিরোধীদের বাধায় আটকে যাওয়ার পর শনিবার নতুন করে বিক্ষোভে নামেন তারা।

 

মাদ্রিদে বিক্ষোভকারীদের কেউ কেউ সাধারণ ধর্মঘটের দাবিতে পোস্টার বহন করেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, রাজধানীতে ৮৭ বছর বয়সী এক বৃদ্ধাকে উচ্ছেদসহ আবাসন সংকট ঘিরে জনঅসন্তোষের পর সরকার যেসব পদক্ষেপ নিয়েছিল, শুক্রবার পার্লামেন্টে সেগুলো প্রত্যাখ্যাত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া ২৬ বছর বয়সী নান্দো দে আঙ্গুলো রয়টার্সকে বলেন, বিষয়টি ‘লজ্জাজনক’। তার মতে, এতে প্রমাণ হয় জনগণকেই রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে, অথচ রাজনীতিকদের জনগণের চাহিদার সঙ্গে মানিয়ে নেওয়া উচিত।

 

এদিকে শুক্রবার দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের প্রস্তাবিত আইন পার্লামেন্টে পাস না হওয়ায় তিনি নভেম্বরে আগাম নির্বাচন ডাকতে পারেন। শনিবারের বিক্ষোভে জনসমাগমের মাত্রাও তিনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিবেচনা করবেন বলে প্রতিবেদনে বলা হয়। তবে সানচেজের কার্যালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ভ্যালেন্সিয়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন