কূটনীতিক ও বিদেশিদের দ্রুত কিয়েভ ছাড়ার নির্দেশ রাশিয়ার

বিদেশি নাগরিকদের ইউক্রেন সফরে না যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভে অবস্থানরত বিদেশি নাগরিক ও কূটনীতিকদের দ্রুত শহরটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে রাশিয়া।

 

একইসঙ্গে স্থানীয় অধিবাসীদের সামরিক ও প্রশাসনিক স্থাপনাগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রাশিয়ার বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর ইউক্রেনীয় বাহিনীর ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ জবাবে কিয়েভসহ ইউক্রেনের অন্যান্য শহরের সামরিক লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা অব্যাহত রাখবে মস্কো।

আরো বলা হয়, বিদেশি নাগরিক, বিশেষ করে কূটনৈতিক মিশনের কর্মীদের ইউক্রেনে অবস্থান কিংবা সেখানে ভ্রমণ না করার বিষয়ে আবারও সতর্ক করা হচ্ছে।

এই সতর্কতা উপেক্ষা করার ফলে কোনো অনাকাঙ্ক্ষিত পরিণতি ঘটলে তার সব দায়ভার সম্পূর্ণভাবে তাদের ওপরই বর্তাবে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সতর্কবার্তাটি গত ২৫ মে প্রকাশিত এক বিবৃতি এবং বিদেশি অংশীদারদের কাছে পাঠানো কূটনৈতিক চিঠিতে অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে ২৭ মে কূটনৈতিক কোরের জন্য আয়োজিত এক ব্রিফিংয়ে বিষয়টি পুনর্ব্যক্ত করেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন।

 

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশসমূহ, নরওয়ে এবং সুইজারল্যান্ডও তাদের নাগরিকদের ইউক্রেন ভ্রমণের বিরুদ্ধে বারবার পরামর্শ দিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অনেক দেশের দূতাবাস এখনো কিয়েভে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিদেশি কর্মকর্তারাও ইউক্রেন সফর অব্যাহত রেখেছেন। যারা এই পরামর্শগুলো উপেক্ষা করছেন তারা জেনেশুনে নিজেদের চরম ঝুঁকিতে ফেলছেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন