চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন


জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে সংগঠনের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার(৪’জানুয়ারী) এ উপলক্ষে শহরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে  নবাবগঞ্জ সরকারী কলেজ মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।পরে, নবাবগঞ্জ সরকারী কলেজ শহীদ মিনারে আলোচনা,সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি ও সেক্রেটারীদের সম্মাননা স্মারক প্রদান,কেক কাটা ও দোয়া অনুষ্ঠান হয়।
জেলা ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ সিকদারের সভাপতিত্বে ও সেক্রেটারী সাইফ জামান আনন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সেক্রেটারীদের (ভারপ্রাপ্তসহ) মধ্যে অংশ নেন,শেখ হাফিজুল ইসলাম,সাইদুর রহমান বেনু,আব্দুল হাই,মিজানুর রহমান,আল-মামুন,গোলাপ হোসেন,জিয়াউর রহমান তোতা,ফাইজার রহমান কনক,জিয়াউর রহমান আরমান,সাকিউল ইসলাম,আরিফুর রেজা ইমন সহ বর্তমান নেতাকর্মীরা।
এছাড়া শহীদ মিনারে সাবেক জেলা  ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারীদের নিয়ে গঠন করা হয় ‘সাবেক জেলা ছাত্রলীগ ফোরাম’। এতে আহব্বায়ক হয়েছেন সাবেক সভাপতি গোলাম শাহনেওয়াজ অপু ও সদস্য সচিব হয়েছেন সাবেক সেক্রেটারী শহীদুল হুদা অলক। ####
 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন