জাতীয় বিদ্বেষমূলক অপরাধ সচেতনতা সপ্তাহে টাওয়ার হ্যামলেটসে শান্তি পদযাত্রা

ন্যাশনাল হেইট ক্রাইম এওয়ার্সনেস উইক অর্থাত্‌ জাতীয় বিদ্বেষমূলক অপরাধ সচেতনতা সপ্তাহ উপলক্ষে ঘৃণা, বিদ্বেষ ও বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বার্তা ছড়িয়ে দিতে টাওয়ার হ্যামলেটসে একটি শান্তি পদযাত্রার আয়োজন করা হয়েছে।

আগামী বুধবার, ১৪ অক্টোবর, দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও ইলোপ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

অংশগ্রহণকারীদের দুপুর ১টা ৫০ মিনিটে আলতাব আলী পার্কে সমবেত হতে হবে। সেখান থেকে শান্তি পদযাত্রা শুরু হয়ে ব্র্যাডি সেন্টারে গিয়ে শেষ হবে। সেখানে বক্তব্য প্রদান ও অংশগ্রহণকারীদের জন্য আপ্যায়নের ব্যবস্থা থাকবে।

বিদ্বেষমূলক অপরাধ সম্পর্কে সচেতনতা বাড়ানো, বিভিন্ন কমিউনিটির মধ্যে সংহতি জোরদার করা এবং ঘৃণা ও বৈষম্যের বিরুদ্ধে সম্মিলিত অবস্থান তুলে ধরাই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য। জাতি, ধর্ম, বর্ণ, পরিচয় বা ভিন্নতার কারণে কেউ যেন বিদ্বেষ ও হয়রানির শিকার না হন, সে বিষয়ে সমাজের সর্বস্তরে সচেতনতা গড়ে তোলাও গুরুত্বপূর্ণ।

আয়োজকেরা আশা করছেন, এই পদযাত্রায় স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ শান্তি, ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধার বার্তাকে আরও জোরালো করবে এবং বিদ্বেষমূলক অপরাধমুক্ত, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবাইকে উৎসাহিত করবে।

শান্তি, সম্প্রীতি ও বিদ্বেষের বিরুদ্ধে ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে স্থানীয় বাসিন্দাদের এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন