লন্ডনে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের উদ্যোগে সামীর আহমেদ শিপুর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জিবি নিউজ লন্ডন, ১৪ অক্টোবর ২০২৬ ||

ক্রীড়ানুরাগী, মইন উদ্দিন একাডেমির সাধারণ সম্পাদক জনাব সামীর আহমেদ শিপুর যুক্তরাজ্য আগমন উপলক্ষে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা (View Exchange Meeting) অত্যন্ত সফল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।

সেন্ট্রাল লন্ডনের ঐতিহ্যবাহী তাজমহল রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের সভাপতি সৈয়দ করিম ছায়েম। সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান রেহানের প্রাণবন্ত পরিচালনায় অনুষ্ঠিত সভায় যুক্তরাজ্যে সফররত অতিথি জনাব সামীর আহমেদ শিপুকে উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।

উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

গিয়াস উদ্দিন,চেয়ারম্যান, এফএন ফাউন্ডেশন
এবি জুনেদ, সাধারণ সম্পাদক, সিপিএএম ইউকে, খায়রুল ইসলাম,সভাপতি, মুন্সীবাজার এসোসিয়েশন ইউকে

এছাড়াও সভায় উপস্থিত থেকে বক্তব্য ও মতামত প্রদান করেন কমিউনিটি ও ক্রীড়া ব্যক্তিত্ব ফয়জুল ইসলাম,খায়রুজ্জামান,
জাকির হোসেন শিবলু, আব্দুল গণি, আবু আযান ইমরান,সালিক আহমেদ, সাইদুর রহমান, সৈয়দ আফতাব আলী পলাশ
মুবিন আহমেদ,দেলওয়ার হোসেন
সামীর আহমেদ এবং তুষার নিজাম।

সভায় বক্তারা প্রবাসে নতুন প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। জনাব সামীর আহমেদ শিপু তাঁর বক্তব্যে বিলেতে ক্রীড়াঙ্গনের প্রসারে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের বিভিন্ন সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং প্রবাসে দেশীয় খেলাধুলার ঐতিহ্য বজায় রাখতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভাপতি সৈয়দ করিম ছায়েম উপস্থিত সকল অতিথি ও নেতৃবৃন্দকে মতবিনিময় সভা সফল করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন