ভাড়া বৃদ্ধি মোকাবিলায় টাওয়ার হ্যামলেটসের সহায়তাঃ রেন্ট হার্ডশিপ ফান্ড -এর অক্টোবর আবেদন শুরু

ভাড়া বৃদ্ধি নিয়ে আর্থিক চাপে থাকা কাউন্সিলের ভাড়াটিয়াদের সহায়তা করতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আবারও রেন্ট হার্ডশিপ ফান্ড -এর জন্য অক্টোবর মাসের আবেদন গ্রহণ শুরু করেছে। এই অস্থায়ী তহবিলের মাধ্যমে যোগ্য ভাড়াটিয়ারা তাদের ভাড়া অ্যাকাউন্টে সরাসরি অর্থ সহায়তা পাবেন, যা ছয় মাস পর্যন্ত ভাড়া বৃদ্ধির অতিরিক্ত খরচ বহন করবে। গড় হিসেবে একজন ভাড়াটিয়া প্রায় ১৭৪ পাউন্ড পর্যন্ত সহায়তা পেতে পারেন।

এই তহবিলের উদ্দেশ্য হলো বাসিন্দাদের ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় সহায়তা করা এবং ভাড়া বকেয়া হওয়ার ঝুঁকি কমানো।

তহবিলটি সেইসব সিকিউর কাউন্সিল টেনান্টদের জন্য উন্মুক্ত, যারা নিজেরা ভাড়া পরিশোধ করেন, যাদের পরিবারের বার্ষিক আয় ৬০,০০০ পাউন্ড বা তার কম এবং সঞ্চয় ৬,০০০ পাউন্ডের বেশি নয়।

তহবিলের অর্থ সীমিত হওয়ায় আবেদনগুলো আগে এলে আগে পাওয়ার ভিত্তিতে বিবেচনা করা হবে।

বাসিন্দারা অনলাইনে আবেদন করতে পারবেন অথবা হাউজিং সার্ভিস সেন্টার (Housing Service Centre)-এ 020 7364 5015 নম্বরে ফোন করে সহায়তা নিতে পারবেন। যারা এই তহবিলের জন্য যোগ্য নন, তারাও কাউন্সিলের অন্যান্য আর্থিক সহায়তা ও পরামর্শ সেবার সুবিধা পেতে পারেন।

এ প্রসঙ্গে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “আমরা জানি যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি অনেক পরিবার ও বাসিন্দার ওপর চাপ সৃষ্টি করছে। কেউ যেন শুধুমাত্র আর্থিক অসুবিধার কারণে ভাড়া বকেয়ার ঝুঁকিতে না পড়েন, তা নিশ্চিত করতে এই রেন্ট হার্ডশিপ ফান্ড চালু করা হয়েছে। আমি যোগ্য সকল ভাড়াটিয়াকে দ্রুত আবেদন করার আহ্বান জানাচ্ছি, যাতে তারা এই গুরুত্বপূর্ণ সহায়তার সুবিধা নিতে পারেন।”

কেবিনেট মেম্বার ফর ফাইন্যান্স, এসেটস্ এন্ড গর্ভন্যান্স, কাউন্সিলর আবু তালহা চৌধুরী বলেন, “কাউন্সিল বাসিন্দাদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। রেন্ট হার্ডশিপ ফান্ড আমাদের সেই সহায়তা প্যাকেজের অংশ, যা অর্থনৈতিক চাপের সময়ে ভাড়াটিয়াদের সহায়তা করতে তৈরি করা হয়েছে। এই সহায়তা অনেক পরিবারের জন্য বাস্তব পার্থক্য তৈরি করবে এবং তাদের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। আমরা যোগ্য বাসিন্দাদের যত দ্রুত সম্ভব আবেদন করার অনুরোধ জানাই।”

 

কীভাবে আবেদন করবেন

রেন্ট হার্ডশিপ ফান্ড এবং ভাড়া পরিশোধে সহায়তা সম্পর্কিত আরও তথ্য জানতে ভিজিট করুন:
ভাড়া পরিশোধে সহায়তা সংক্রান্ত তথ্য

 

সমাপ্ত/

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন