শায়েস্তাগঞ্জে শিক্ষা মেলায় ১৩ শ প্রকল্পের প্রদর্শনী

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :
'পড়ে শিখবো, করে শিখবো, শিখনটাকে টেকসই করবো,-এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি অ্যান্ড হাই স্কুলে দুই দিনের ‘শিক্ষা মেলা’ শুরু হয়েছে বুধবার । মেলায় শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, ইসলামিক শিক্ষা ও সমসাময়িক বিভিন্ন সামাজিক বিষয়ের ওপর নির্মিত প্রায় ১৩শ টি প্রকল্প প্রদর্শন করা হচ্ছে।
সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষা মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। মেলা শেষ হবে ১৭ সেপ্টেম্বর।
প্রধান শিক্ষক মো. নুরুল হকের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবভিত্তিক ও সৃজনশীল শিক্ষার সঙ্গে সরাসরি সম্পৃক্ত করতে এ ধরনের শিক্ষা মেলার গুরুত্ব অপরিসীম। প্রকল্পভিত্তিক শিক্ষা শিক্ষার্থীদের মুক্ত চিন্তাশক্তি, উদ্ভাবনী ক্ষমতা ও বাস্তব জ্ঞান বৃদ্ধিতে বিশেষ সহায়তা করে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়ালেখার পাশাপাশি নিজেদের সুপ্ত মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আকুল আহ্বান জানান।
মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখা যায়, বিজ্ঞানভিত্তিক রকমারি উদ্ভাবনী প্রকল্পের পাশাপাশি ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানভিত্তিক চেতনা প্রকল্প, আইসিটি কর্নার ও ইসলামিক কর্নারসহ বহুমুখী বিষয়ে শিক্ষার্থীদের তৈরি নানন্দিক প্রকল্প শোভা পাচ্ছে। প্রতিটি স্টলে শিক্ষার্থীরা আগত দর্শনার্থী ও অতিথিদের সামনে তাদের নিজ হাতে তৈরি প্রকল্পের কার্যকারিতা ও উদ্দেশ্য সাবলীলভাবে তুলে ধরছে। শিক্ষক ও অভিভাবকরাও ঘুরে ঘুরে শিক্ষার্থীদের উদ্ভাবন দেখছেন এবং তাদের উৎসাহ জোগাচ্ছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন