চতুর্থ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে রাণী দ্বিতীয় এলিজাবেথকে।

 

সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||

সাত দশকের রাজত্বে অনন্য এক অধ‍্যায়ের রচয়িতা ছিলেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। যাঁর জীবন ও দীর্ঘ শাসন ব্রিটিশ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
ব্রিটেনের ইতিহাসে দীর্ঘতম সময় সিংহাসনে থাকা রাণী দ্বিতীয় এলিজাবেথের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।
২০২২ সালের ৮ই সেপ্টেম্বর স্কটল‍্যান্ডের বালমোরাল প্রাসাদে ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেছিলন তিনি। তাঁর মৃত্যুতে ব্রিটিশ রাজপরিবার ও দেশটির ইতিহাসে অবসান ঘটে সাত দশকের এক দীর্ঘ অধ‍্যায়ের।
১৯৫২ সালে মাত্র ২৫ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন দ্বিতীয় এলিজাবেথ। এরপর টানা ৭০ বছর ব্রিটিশ রাজপরিবারের নেতৃত্ব দেন তিনি। দীর্ঘ এই সময়ে ব্রিটেনসহ গোটা বিশ্বে ঘটে যায় নানা রাজনৈতিক, সামাজিক ও প্রযুক্তিগত পরিবর্তন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ - পরবর্তী সময় থেকে আধুনিক ব্রিটেনের রূপান্তরের পুরো সময়জুড়েই তিনি ছিলেন রাজতন্ত্রের অন‍্যতম প্রধান প্রতীক।
দীর্ঘ রাজত্বে তাঁর প্রধান পরিচয় হয়ে ওঠে কত‍্যব‍্যনিষ্ঠা, ধৈর্য, সংযম ও জনসেবা। ব্রিটিশ জনগণের পাশাপাশি কমনওয়েলভুক্ত দেশগুলোর সঙ্গেও সম্পর্ক বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তাঁর ব‍্যক্তিত্ব ও দীর্ঘ অভিজ্ঞতা ব্রিটিশ রাজতন্ত্রকে নানা পরিবর্তনের মধ্যেও স্হিতিশীল রাখতে সহায়তা করছে বলে মনে করেন ইতিহাসবিদরা।
২০২২ সালের সেপ্টেম্বরে তাঁর মৃত্যুর পর তাঁর জৈষ্ঠ্য সন্তান চার্লস তৃতীয় সিংহাসনে আরোহণ করেন। এর মধ্য দিয়ে শুরু হয় ব্রিটিশ রাজপরিবারের নতুন অধ‍্যায়।
রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর চার বছর পরও ব্রিটেনজুড়ে তাঁর স্মৃতি গভীরভাবে বিদ‍্যমান। তাঁর দীর্ঘ ৭০ বছরের রাজত্ব, জনসেবা এবং রাজপরিবারের প্রতি তাঁর অবদান ব্রিটিশ ইতাহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন