বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান

কার্ডিফ, ওয়েলস: যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শাহজালাল মসজিদ অ্যান্ড ইসলামিক কালচারাল সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলা স্কুল কমিটির জেনারেল সেক্রেটারি কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং কমিটির ট্রেজারার এস এ খান লেনিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় দোয়া পরিচালনা করেন শাহজালাল মসজিদের সহকারী ইমাম হাফিজ মাওলানা তৌহিদুল হক।

সভায় স্কুলের পরিচালনা ও আগামী দিনের কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এতে বক্তব্য ও মতামত দেন শাহজালাল মসজিদ অ্যান্ড ইসলামিক কালচারাল সেন্টারের ট্রাস্টি আলহাজ্ব আবদাল মিয়া, শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মধু, সাধারণ সম্পাদক কাওসার হোসেন, শেখ আতিকু উজ্জামান, শামীম চৌধুরী, ফয়ছল আহমদ, মোহাম্মদ মুজিব মিয়া, টিপু আহমেদ, সুমন মিয়া, সাজেল আহমেদ ও রুহেল রহমানসহ স্কুল কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যদের সুচিন্তিত মতামত ও পরামর্শের ভিত্তিতে আগামী শনিবার থেকে কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের কার্যক্রম পরিচালিত হয়। ১৯৮১ সাল থেকে কার্ডিফ শহরে নব-প্রজন্মের সন্তানদের বাংলা ভাষা সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার লক্ষ্যে স্কুলটি নিয়মিতভাবে কাজ করে আসছে।

বাংলা স্কুলের আগামী দিনের অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করে স্কুল কমিটির জেনারেল সেক্রেটারি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান, কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর বলেন, প্রবাসে বেড়ে ওঠা নব-প্রজন্মকে বাংলাদেশের সঙ্গে নাড়ির বন্ধনে আবদ্ধ করতে বাংলা ভাষা, দেশের কৃষ্টি-সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় অধ্যায় সম্পর্কে তাদের ধারণা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি কার্ডিফে বসবাসরত সম্মানিত অভিভাবক ও গার্জিয়ানদের প্রতি তাঁদের সন্তানদের বাংলা স্কুলে পাঠানোর জন্য বিনীত আহ্বান জানান।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন