আজ ইংল‍্যান্ডের বিমানবন্দরগুলোতে বড় ধরনের বিমান চলাচল বিঘ্ন

সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||

৮ই সেপ্টেম্বর মঙ্গলবার ইংল‍্যান্ডের বিমানবন্দরগুলোতে বড় ধরণের বিমান চলাচল বিঘ্ন ঘটেছে। এর প্রধান কারণ বিমানবন্দরগুলোর নিজস্ব সমস‍্যা নয়, বরং যুক্তরাজ‍্যের এয়ার ট্রাফিক কন্ট্রোল সংস্হার একটি প্রযুক্তিগত ত্রুটি।
মঙ্গলবার দুপুর থেকে ফ্লাইট প্রক্রিয়াকরণ পদ্ধতির প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। এর ফলে বিশেষ করে বিমান উড্ডয়ন মারাত্মকভাবে ব‍্যাহত হয়। লন্ডন হিথ্রো, লন্ডন গ‍্যাটউইক, লন্ডন স্ট‍্যানস্টেড, ম‍্যানচেষ্টার, বার্মিংহাম সহ বেশ কয়েকটি বড় বিমানবন্দর আক্রান্ত হয়েছে। এসব বিমানবন্দরের অসংখ্য ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। সর্বশেষ তথ‍্য অনুযায়ী যুক্তরাজ‍্যজুড়ে ৬০০ - এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ১০০০ - এর বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এই পরিস্হিতি বিমানবন্দরগুলোর অবস্থা এলোমেলো করে দিয়েছে।
সিস্টেম পুনরুদ্ধার শুরু হয়েছে তবে সমস্যার কারণে যে বিশাল জমা কাজ বা বকেয়া কাজ তৈরি হয়েছে তাতে অনেক সময় লাগবে। তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান হবে না।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন