লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মুহাম্মদ আলমগীর এর পিতার ইন্তেকাল: ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন, ৩০ আগস্ট ২০২৬: লন্ডন বাংলা প্রেস ক্লাব-এর সদস্য ও টিভি ওয়ান টেলিভিশনের ক্রিয়েটিভ ডিজাইনার মুহাম্মদ আলমগীরের পিতা মুহাম্মদ জুনাব আলী ভূঁইয়া গত ৬ই আগস্ট বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১১টায় ঢাকায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি ছয় ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকায় কাটাবন মসজিদে প্রথম জানাজা ও সিদ্ধেশ্বরী জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মরহুমের মরদেহ তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে নেওয়া হয়। পরদিন শুক্রবার সকাল ১০টায় তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক:
লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মুহাম্মদ আলমগীরের পিতার মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাব-এর নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, সেক্রেটারি আকরামুল হোসাইন এবং ট্রেজারার মো. আব্দুল হান্নান এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন