প্রবাসের ব্যস্ত জীবনে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে ‘ভাই বন্ধু’ গ্রুপ-এর উদ্যোগে বার্ষিক গেট-টুগেদার

জিবি নিউজ ||

প্রবাসের ব্যস্ত জীবনে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে ‘ভাই বন্ধু’ গ্রুপ-এর উদ্যোগে সোমবার (৬ জুলাই) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টের হলরুমে বার্ষিক গেট-টুগেদার পার্টি অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত প্রায় শতাধিক সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত, আনন্দঘন ও উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অন্যতম আয়োজক চৌধুরী কামাল। স্বাগত বক্তব্য দেন আয়োজকদের মধ্যে মোহাম্মদ কুদ্দুস, মোহাম্মদ অছি মিয়া পাঠান, মোহাম্মদ জিতু মিয়া, ছাহিল উল্লাহ ছাম (সোহেল) এবং রেছালত আহমদ সামু।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মোহাম্মদ শাহাজান ।

বক্তারা বলেন, এ ধরনের মিলনমেলা প্রবাসে বসবাসরত বন্ধুদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বলেন, প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও বন্ধুত্বের বন্ধন অটুট রাখা এবং পারস্পরিক সম্প্রীতি ও ভালোবাসা আরও গভীর করতে এ ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলার ধারাবাহিকতা বজায় থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।


অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে মিলিত হয়ে কুশল বিনিময় করেন এবং স্মৃতিচারণায় মেতে ওঠেন। তারা আয়োজকদের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের মিলনমেলার আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ ওমর ফারুক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাইফ কাজি শহিদ, জয়নাল উদ্দিন, সাংবাদিক মুহিব উদ্দিন চৌধুরী, আবুল কালাম, সেলিম রেজা, আব্দুল হাফিজ, ছফির উদ্দিন, মুহিদুর রহমান, আরমান আলী, আজিজুর রহমান হারুন, মো. আবুল হোসেন, মো. মহসিন আহমেদ, শিফু আহমেদ, লিয়াকত হোসেন, মোঃ হামজা এবং এমদাদুল হক।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের জন্য বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের আয়োজন করা হয়। শেষে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আয়োজকরা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন