পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা রেডক্রিসেন্টের চেয়ারম্যান ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম মনিরুল হাসান বাপ্পী বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নারী শিক্ষার উন্নয়নে কাজ করছে। তিনি যখন প্রতিশ্রুতি বাস্তবায়ন সহ দেশের সামগ্রিক উন্নয়ন নিয়ে কাজ করছে তখন গুপ্ত একটি রাজনৈতিক দল বিএনপি সরকারের উন্নয়ন নিয়ে জনগণকে ধোকা দিচ্ছে। তিনি বলেন প্রধানমন্ত্রী ইতোমধ্যে প্রতিটি উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ জাতীয় করণ, একটি করে মিনি স্টেডিয়াম এবং ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের ঘোষণা দিয়েছেন। কেউ যদি এর কৃতিত্ব নিতে চাই সেটা মিথ্যা হবে। মিথ্যা নিয়ে যাদের পথচলা উন্নয়নের মাধ্যমে তাদের কে প্রত্যাখ্যান করতে হবে। তিনি ১৮ মে সোমবার দুপুরে পাইকগাছা উপজেলা সদরের ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী আরো বলেন পাইকগাছা কয়রা আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবে না । আমি এই এলাকার মানুষের কাছে দায়বদ্ধ। কৃতজ্ঞতার ঋন শোধ না হওয়া পর্যন্ত আমি আপনাদের পাশে থাকবো। জনগণকে সাথে নিয়ে দেশের অন্যান্য এলাকার ন্যায় এখানকার শিক্ষা স্বাস্থ্য সহ সকল উন্নয়ন কে এগিয়ে নিবো। কলেজ কতৃপক্ষের বিভিন্ন দাবির প্রেক্ষিতে মনিরুল হাসান বাপ্পী বলেন ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ফসিয়ার রহমান মহিলা কলেজের একাডেমিক ভবন নির্মাণ করা হবে। দ্রুত সময়ের মধ্যে নামাজের স্থান এবং ডিজিটাল প্রোজেক্টর ও ল্যাপটপ সহ অন্যান্য উপকরণ সরবরাহ করা হবে। জাতীয়করণ সহ অন্যান্য উন্নয়ন কাজ পর্যায়ক্রমে করা হবে বলে আশ্বস্ত করেন।
কলেজ প্রতিষ্ঠাতা মরহুম ফসিয়ার রহমানের সহধর্মিণী আলহাজ্ব ফাতেমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ উৎপল কুমার বাইন। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মমিনুর রহমান, জেলা রেডক্রিসেন্ট এর ভাইস চেয়ারম্যান কেএম আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট আলহাজ্ব জিএ সবুর, আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট আবু সাঈদ, এসএম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, জেলা বিএনপি নেতা শাহদাৎ হোসেন ডাবলু, শেখ ইমাদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, শেখ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, কলেজের দাতা সদস্য আলহাজ্ব মুর্শিদা আক্তার রনি, আলহাজ্ব ইসতিয়ার রহমান শুভ। উপস্থিত ছিলেন বিএনপি নেতা তৌহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, ইমরান সরদার, স্বরজিৎ ঘোষ দেবেন, শিক্ষার্থী লিমা আক্তার ও জান্নাতি ফেরদৌসী। অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট এবং মানপত্র দিয়ে মনিরুল হাসান বাপ্পী কে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে সাবেক স্পীকার শেখ রাজ্জাক আলী এবং দানবীর আলহাজ্ব ফসিয়ার রহমান কে ক্রেস্ট দিয়ে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, অভিভাবক, মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন