পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি:গাইবান্ধার পলাশবাড়ীতে পৃথক ছাত্রসংগঠনের বিবাদমান দুটি গ্রুপের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার, পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ঘটনাটিঘটেছে ১৭ মে রোববার সন্ধা সারে ৭টার দিকে পলাশবাড়ী পৌরশহরের চারমাথা মোড়ে।
নির্ভরযোগ্য সুত্রে জানাযায় সরকারি কলেজ ছাত্র সংগঠনের একজন কর্মীকে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে দুপুর থেকেই পলাশবাড়ী পৌর শহরে উত্তপ্ত পরিস্থিতি লক্ষ করা যায়।
বিকেলে উভয় পক্ষই দুই ভাগে বিভক্ত হয়ে একটি পক্ষ মহাসড়কের উত্তরদিকে এবং অপর পক্ষ মহাসড়কের দক্ষিন দিকে অবস্থান গ্রহণ করে।এসময় ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে।এতে গুরুতর হতাহতের কোন খবর পাওয়া যায় নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হলে বিবাদমান একটি গ্রুপ রংপুর ঢাকা জাতীয় মহাসড়কের উত্তর দিক থেকে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে ফলে পুলিশ পিছু হঠতে বাধ্য হয়।
এসময় তারা পুলিশকে ধাওয়া দিলে নিরস্ত্র পুলিশ সদস্যরা দৌড়ে থানায় ঢুকে পরে।এসময় তিনটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।মুহুর্তেই যেন রনক্ষেত্রে পরিনত হয় পলাশবাড়ী চারমাথা মোড়।সাধারণ মানুষ দিক বিদিক ছোটাছুটি করতে দেখা যায়।
বর্তমানে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন