গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন রিপন সভাপতি ও বকুল সাধারণ সম্পাদক

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতাঃ

গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি নং-৪৯৪) ত্রি-বার্ষিক কাউন্সিল শেষে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে রিপন সভাপতি এবং বকুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শ্রমিকদের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিতকরণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এই ত্রি-বার্ষিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর সাধারণ শ্রমিক, নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

নবনির্বাচিত সভাপতি রিপন ও সাধারণ সম্পাদক বকুল এক যৌথ বার্তায় সংগঠনের সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন,

“শ্রমিক ঐক্য জিন্দাবাদ—এই স্লোগানকে সামনে রেখে আমরা মেহনতি শ্রমিক ভাইদের অধিকার রক্ষা, সংগঠনের উন্নয়ন এবং পরিবহন খাতের সার্বিক অগ্রগতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।”

নবগঠিত কমিটির নেতৃবৃন্দের প্রতি বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন