জাতীয় মানবাধিকার সোসাইটির মৌলভীবাজার জেলা শাখা গঠিত

 সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||

জাতীয় মানবাধিকার সোসাইটি কেন্দ্রীয় কমিটির পরামর্শে ২৯ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়েছে। গত ১৬ই মে শনিবার সন্ধ্যায় বিশিষ্ট গণমাধ্যম ব‍্যক্তিত্ব ও মানবাধিকার কর্মী আ‍্যডভোকেট ড. মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে উনার নিজ বাসভবনে কমিটি গঠন উপলক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। 
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে ড. মোহাম্মদ আবু তাহেরকে সভাপতি ও দেওয়ান মোনাকিব চৌধুরীকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অন‍্যান‍্যরা হলেন:
সিনিয়র সহ-সভাপতি: আজিজুর রহমান চৌধুরী।
সহ-সভাপতি: 
আ‍্যডভোকেট নুরুল ইসলাম শেফুল। সিনিয়র সাংবাদিক মৌসুফ এ চৌধুরী এবং সাংবাদিক রোমান আহমদ।
যুগ্ম সাধারণ সম্পাদক: 
মোঃ আব্দুস সালাম। সৈয়দ শাহীন মিয়া এবং নুরুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক: 
চৌধুরী মোহাম্মদ মেরাজ।
সহ সাংগঠনিক সম্পাদক:
সৈয়দ শফিক আহমদ এবং আলমগীর হোসেন।
অর্থ সম্পাদক: খিজির মোহাম্মদ জুলফিকার।
দপ্তর সম্পাদক: পায়েল আহমদ।
প্রচার সম্পাদক: নয়ন লাল দেব।
আইন বিষয়ক সম্পাদক: আ‍্যডভোকেট হাফেজ আব্দুল আলীম।
সমাজ কল‍্যাণ সম্পাদক: আব্দুস সালাম চৌধুরী।
মানব কল‍্যাণ সম্পাদক: তপন দত্ত।
নারী ও শিশু বিষয়ক সম্পাদক: রীনা দত্ত। 
সাংস্কৃতিক সম্পাদক: রনজিৎ জনি।
পরিবেশ বিষয়ক সম্পাদক: প্রদীফ রঞ্জন রায়।
তাছাড়াও কার্যকরী সদস্যরা হলেন: আ‍্যডভোকেট শাহনাজ সুলতানা, মৌলানা মুক্তাদির হোসেন, আ‍্যডভোকেট আব্দুল হায়দার তরিক, অমিত মল্লিক, রাফাত চৌধুরী, সঞ্চিতা বড়াইক, কামাল চৌধুরী এবং  এম, এ, মুনতাকিম ইকরাম।
মতবিনিময় সভায় সভাপতি ড. মোহাম্মদ আবু তাহের তার বক্তব্যে বলেন, তৃতীয় বিশ্বের অনেক দেশে সাংঘাতিক ভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এ থেকে আমাদের দেশও পিছিয়ে নেই। আমাদের দেশে যাতে আর মানবাধিকার লঙ্ঘিত না হয়, এই ব‍্যাপারে সরকারের কঠোর নজরদারী প্রয়োজন এবং একই সাথে বাংলাদেশ মানবাধিকার সোসাইটি অগ্রণী ভূমিকা পালন করতে পারে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন