পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জুনদহ বাজার এলাকায় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে জামায়াতের এক কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার জুনদহ বাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মী রুবেলের সঙ্গে বিশিষ্ট ব্যবসায়ী মামুনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই বিরোধ মারধরে রূপ নেয়। এতে গুরুতর আহত হন মামুন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে অভিযোগের বিষয়ে অভিযুক্ত রুবেলের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন