মৌলভীবাজারে‘সিলেট বিভাগীয় দলিত সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি //

‘সিলেট বিভাগীয় দলিত সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিতবৈষম্য বিলোপ আইন প্রণয়নসহ আবাসন এবং সরকারি পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিমগ্যতা বৃদ্ধির দাবীতে ‘ সিলেট বিভাগীয় দলিত সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১০মে) দুপুরে মৌলভীবাজার শহরের অভিজাত হোটেল রেষ্ট ইন এর হল রুমে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) ও নাগরিক উদ্যোগ আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন বিডিইআরএম-এর সভাপতি উত্তম কুমার ভক্ত। বিডিইআরএম-কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রাজীব হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর- মৌলভীবাজার এর উপপরিচালক শায়েদা আকতার, শ্রীমঙ্গল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর,মৌলভীবাজার শহর সমাজসেবা কর্মকর্তা আবুল কাসেম,মৌলভীবাজার প্রেস ক্লাবে আহব্বায়ক বকসি ইকবাল আহমদ,মাক বাংলাদেশে নির্বহিী পরিচালক এস, এ হামিদ, মৌলভীবাজার নাগরিক প্লাটফর্ম এর আহব্বায়ক নজরুল ইসলাম মুহিব, রেডিও পল্লী কন্ঠের সিয়িওর ষ্টেশন মানেজার মেহেদী হাসান,বাংলাদেশ দলিত পরিসদ সিলেট বিভাগীয কমিটির সভাপতি মিলন রবিদাস,বাংলাদেশ হরিজন পরিষদ মৌলভীবাজার শাখার সহ- সভাপতি গোপাল বাশফোর। সম্মেলনে সূচনা বক্তব্য রাখেন বিডিইআরএম-মৌলভীবাজার জেলা শাখার সভাপতি পরিমল সিং বাড়াইক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাগরিক উদ্যোগ এর দলিত অধিকার প্রকল্পের ক্যাম্পেইন কো-অর্ডিনেটর আব্দুলাহ্ধসঢ়; আল ইসতিয়াক মাহমুদ। অস্পৃশ্যতা ও বৈষম্যের শিকার দলিত প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন বিডিইআরএম মৌলভীবাজার জেলা শাখার সহ –সাধারন সম্পাদক জিয়ানা মাদ্রাজী,সাধারন সম্পাদক ধ্রুব বাঁশফোর, হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সুস্মিতা গোয়ালা রিতা ও সাধারন সম্পাদক চম্পা লাল রবিদাস, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি জহুর লাল রবিদাস, নারী বিষয়ক সম্পাদক লাকি রানী, সিলেট জেলা শাখার সভাপতি স্বপন রবিদাস,সাধারন সম্পাদক সঞ্জু রবিদাস, সম্মেলনে বক্তাগণ বলেন, দলিত জনগোষ্ঠী শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, কর্মসংস্থান ও অন্যান্য রাষ্ট্রীয় সেবায় কাক্সিক্ষত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এই বৈষম্য নিরসনে জরুরি ভিত্তিতে বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, জাতীয় বাজেটে সংখ্যা অনুযায়ী বরাদ্দ নিশ্চিত করা এবং সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা প্রণয়ন করা অত্যন্ত প্রয়োজন। তারা আরও বলেন, আদমশুমারিতে দলিতদের আলাদা পরিচয়ে গণনা, শিক্ষা উপবৃত্তি প্রদান, আবাসন প্রকল্পে দলিতদের অগ্রাধিকার এবং মানববর্জ্য ব্যবস্থাপনায় অমানবিক ও অবমাননাকর পদ্ধতির বিলুপ্তি নিশ্চিত করতে হবে। সম্মেলনে দলিত প্রতিনিধিরা তাদের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, সিলেট বিভাগের বিভিন্ন জেলায় দলিতরা এখনো রেস্টুরেন্ট, সেলুন, স্কুল, হাসপাতাল এমনকি শ্মশানে পর্যন্ত বৈষম্যের শিকার হন। বক্তাগণ আরও বলেন, “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের জন্য দলিত জনগোষ্ঠীর অংশগ্রহণ অপরিহার্য। সরকার ও সুশীল সমাজকে একযোগে কাজ করতে হবে। চা জনগোষ্ঠি জীবন মান উন্নয়নে নাযূ মজুরির ঠিক করতে হবে। দেশের পযোজনীয় উন্নয়ন করে দলিতদের বাদ রেখে এসডিজি অর্জন সম্ভব নয়।” বৈষম্য মন থেকে দূর করতে পারলেই একটি ন্যায়ভিত্তিক সমাজ সম্ভব। শিক্ষিত, দক্ষ ও যোগ্য হলে বৈষম্য কমবে এবং সুযোগ তৈরি হবে। দলিতসহ উপযুক্ত প্রার্থীদের জন্য প্রশিক্ষণ ও বিদেশে কর্মসংস্থানে বিনামূল্যে সহায়তা দেওয়া হবে। দলিতদের নিজেদের পরিবর্তন নিজেরাই আনতে হবে। দলিতদের আবাসন ও উচ্ছেদ সমস্যার স্থায়ী সমাধানে নিজেদেরই সঞ্চয়ের মাধ্যমে জমি কেনার উদ্যোগ নিতে হবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন