যুব ক্যাব চবি’র উদ্যোগে “চড়ুইভাতি ২০২৬” অনুষ্টানে বক্তরা তরুণ সমাজকে দেশ ও জাতির কল্যানে অবদান রাখতে সক্ষম হয়ে গড়ে উঠতে হবে

তরুণ সমাজকে দেশ ও জাতির কল্যান ও উন্নয়নে অবদান রাখতে সক্ষম হতে যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠতে হবে। যোগ্য নাগরিক না হলে দেশের প্রতি অবদান রাখা সম্ভব হবে না। ২৪‘ জুলাই পরবর্তী সময়ে কিছু বুদ্ধিজীবি তরুণদেরকে বিভ্রান্ত করার জন্য রাস্ট্রীয় ক্ষমতায় অংশীদার করার পরামর্শ দিয়ে যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠার পরিবর্তে ক্ষমতা লিপ্সুতে পরিনত করেন। যার ফলে অনেক সম্ভাবনাময় তরুণ নিজেকে যোগ্য করে গড়ে তোলার পরিবর্তে অর্থবিত্তের পিছনে ছুটেছেন। ফলে তারা দেশ ও জাতির কল্যানে অবদান রাখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। জাতি অনেক মেধাবীকে হারিয়েছেন। কারণ আজকের তরুণরাই আগামি দিনে জাতির কর্ণধার। তারা যদি নিজেকে দক্ষ ও যোগ্য করে গড়ে না তুলে তাহলে আগামি দিনে জাতি মেধা শুণ্য হবে। তাই ছাত্র ও তরুণদেরকে নিজেদেরকে দক্ষ ও যোগ্য হিসাবে গড়ে তুলে দেশ ও জাাতির কল্যানে অবদান রাখার শপথ নিতে হবে।

 

২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ০৮ মে ২০২৬ইং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোটনিক্যাল গার্ডেনের পুকুর পাড়ে যুব ক্যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে “বৈশেখের আড্ডা" ও চড়ুইভাতি অনুষ্ঠানে বিভিন্ন বক্তাগন উপরোক্ত মন্তব্য করেন। যুব ক্যাব চবি শাখার সভাপতি রোজাইন আল রাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর হোসেন শহীদ সোহরাওয়ার্দী। যুব ক্যাব চবির সাধারণ সম্পাদক তানজিম আশরাফ রাতুল, ইভেন্ট ও প্ল্যানিং সেক্রেটারি তৌহিদ উল্লাহ, সদস্য সুমাইয়া সাব্বিরা মিথিলা ও মারিয়া মোস্তফা সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব ক্যাব চট্টগ্রাম মহানগর সভাপতি আবু হানিফ নোমান, ক্যাব সদরঘাট থানা সভাপতি শাহীন চৌধুরী, ক্যাব চান্দগাঁও থানা সভাপতি জানে আলম, সাধারন সম্পাদক ইসমাইল ফারুকী, পাঁচলাইশ থানা সভাপতি এবিএম হুমায়ুন কবির, সাধারন সম্পাদক আবদুল আওয়াল শাহীন এবং চাকসুর ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক ও ক্যাব যুব চবির সদস্য মাসুম বিল্লাহ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

বক্তাগন আরও বলেন, দেশের মহাণ স্বাধীনতা যুদ্ধ, ২৪ এর গণঅভ্যুত্থানসহ সবগুলো সংগ্রামে তরুণদের ভূমিকা জাতিকে পথ দেখিয়েছে। সেকারণে তরুণরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিলে জাতির পরিত্রানের উপায় নেই। সুস্থ ধারার রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে তরুণদেরকে দায়িত্বশীল আচরণ না হলে তরুণ সমাজ হতাশাগ্রস্থ হবে। আর তরুণ সমাজ হতাশাগ্রস্থ হলে জাতির সম্ভাবনার হাত সংকুচিত হবে। পড়া লেখার পাশাপাশি তরুণদেরকে ভোক্তা অধিকার সুরক্ষা, খাদ্যে ভেজালরোধ, জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানীর সম্প্রসারণ, জ্বালানী রূপান্তর, নারীর মানবাধিকারসুরক্ষাসহ সামাজের নানা অসংগতি দূরীকরণ, সামাজিক বৈষম্য, অনাচার রোধে আলোকবর্তিকা হিসাবে কাজ করতে হবে।

 

দিনব্যাপী“বৈশেখের আড্ডার" উৎসব মূখর পরিবেশে নানান আয়োজনের মধ্যে সংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা ও র‌্যাফল ড্রসহ নানান আয়োজন পুরো অনুষ্ঠানেকে আরও প্রাণবন্ত করে তোলে।

   

নবীন, প্রবীনসহ সকলের সরব উপস্থিতি, ভালোবাসা ও প্রাণবন্ত অংশগ্রহণে “চড়ুইভাতি ২০২৬” দিনটি হয়ে উঠেছিল আরও স্মরণীয়। আড্ডা, আনন্দ, সংস্কৃতি আর একসাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত সব মিলিয়ে এ আয়োজনের জন্য অতিথিরা আয়োজকদেরকে ধন্যবাদ জানান। পরে প্রধান অতিথি এসোসিয়েট সদস্য থেকে কার্যকারী সদস্য হিসাবে পদোন্নতি লাভকারী বিভিন্ন সদস্যদের নামের তালিকা ঘোষনা করেন। উল্লেখ্য যুব ক্যাব চবি শাখায় প্রথম দিকে এসোইসয়েট সদস্য হিসাবে তালিকাভুক্তির পর কিছু দিন কর্মকান্ড পর্যালোচনা করে পুনাঙ্গ সদস্য হিসাবে সদস্য পদ প্রদান করার বিধান চালু আছে। যা সদস্য/সদস্যাদের নেতৃত্ব ও দক্ষতা বিকাশে অনেকখানি সহায়ক।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন