বিজয়ের শপথ অনুষ্ঠানে বিপাকে অভিনেত্রী

(১০ মে) তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। তার শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে বিপাকে পড়েন অভিনেত্রী তৃষা কৃষ্ণন।

গত কয়েক মাস ধরে থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণনর মধ্যে সম্পর্কের গুঞ্জনে বিনোদনদুনিয়া। তাই তৃষার উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। কিন্তু শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে অস্বস্তিতে পড়লেন অভিনেত্রী।

অভিনেত্রী গিয়ে দর্শকআসনে বসেন। যেখানে বিজয়ের পরিবার ও খ্যাতনামা অতিথিরা ছিলেন, সেখানেই বসেন তৃষা ও তার মা। কিন্তু, শপথ গ্রহণের পর্ব শেষ হতেই মানুষের ঢলের মাঝে আটকে পড়েন তৃষা। তাকে দেখে অনুরাগীরা ছুটে আসেন এবং ঘিরে ধরেন। তার সঙ্গে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে ওঠেন সাধারণ মানুষ। কিন্তু  এতে মেজাজ হারাননি তৃষা। মুখে হাসি রেখেই জনতার ঢল থেকে বেরিয়ে আসেন ধীরে ধীরে।

গত কয়েক মাসে বিজয়ের সঙ্গে নাম জড়ানোয় তৃষাকে নিয়েও কাটাছেঁড়া চলেছে। নিন্দুকেরা কটাক্ষও করেছেন অভিনেত্রীকে। তবে তার কোনও প্রতিক্রিয়া ক্যামেরার সামনে দেখা যায়নি। বরং হাসি মুখে সব সামলে বেরিয়ে এসেছেন। পরনে নীল সিল্কের শাড়ি, বেইজ রঙা সূক্ষ্ম সুতোর কাজ করা ব্লাউজ়। সঙ্গে মানানসই সোনার গয়না। নজর কাড়ে গলায় হিরে ও চুনির হার। হালকা মেকআপ, খোঁপায় জুঁই ফুলের মালা। এই বেশে তৃষাকে দেখে মুগ্ধ হন অনুরাগীরা।

সকাল সকাল তার বাড়ির সামনে পৌঁছে গিয়েছিলেন ক্যামরাম্যানরা। বাড়ি থেকে বের হতেই ক্যামরাম্যানদের মুখোমুখি হন অভিনেত্রী। ‘উদগ্রীব হয়ে আছি’, স্বল্প কথায় নিজের প্রতিক্রিয়া জানান তিনি। তবে নিজেদের সম্পর্কের গুঞ্জন নিয়ে এখনও নীরব তৃষা।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন