যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে ইরানের দেওয়া জবাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এটা একেবারেই অগ্রহণযোগ্য।
এর আগে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে নিজেদের জবাব দিয়েছিল তেহরান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
কোনো বিস্তারিত তথ্য না দিয়ে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আমি মাত্রই ইরানের তথাকথিত “প্রতিনিধিদের” পাঠানো জবাবটি পড়লাম। এটি আমার পছন্দ হয়নি—পুরোপুরি অগ্রহণযোগ্য।’
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে পারমাণবিক কর্মসূচিসহ আরও বিবদমান বিষয়গুলো নিয়ে আলোচনা শুরুর আগে যুদ্ধ বন্ধ করার বিষয়ে তেহরান এই জবাব দিল।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, তেহরানের প্রস্তাবের মধ্যে রয়েছে সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহার, ইরানের ওপর আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা এবং ইরানি তেল বিক্রিতে মার্কিন নিষেধাজ্ঞাসহ দেশটির ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন